• Home
  • দেশ
  • তুষারপাতে বন্ধ অটল টানেল, আটকে হাজার হাজার পর্যটক

তুষারপাতে বন্ধ অটল টানেল, আটকে হাজার হাজার পর্যটক

Image

দেবজিৎ মুখার্জি: গত দুদিন ধরে তুষারপাতের কারণে বন্ধ অটল টানেল এবং তাতে আটকে হাজার হাজার পর্যটকরা। বাইরেও রয়েছে অজস্র গাড়ি। যদিও পুলিশ ও প্রশাসনের আধিকারিকদের বক্তব্য, চেষ্টা করা হচ্ছে তাঁদের নিরাপদভাবে নিয়ে যাওয়ার। আধিকারিকরা জানিয়েছেন, গাড়িগুলি এমনভাবে দাঁড়িয়ে টানেলের বাইরে যে এগোনোর রাস্তা নেই কোনও দিকেই।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবিতে দেখা গিয়েছে যে এগোনোর রাস্তা না পেয়ে পর্যটকরা রাস্তায় নেমে পড়েছেন গাড়ি ছেড়ে এবং টানেল থেকে সোলাং নালার দিকে পায়ে হেঁটে এগিয়েছেন। মানালির পুলিশ আধিকারিকদের বক্তব্য, বেশ কয়েকটি জায়গায় পুলিশ ও নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে যান চলাচলের পাশাপাশি ড্রাইভারদের নির্দেশ দেওয়া ও আটকে পড়া টুরিস্টদের সাহায্য করার জন্য। শুধু তাই নয়, তাঁদের তরফ থেকে এও দাবি করা হয়েছে যে যানবহনগুলিকে মানালির দিকে ফিরিয়ে আনার লক্ষ্যে কর্তৃপক্ষের তরফ থেকে কাজ শুরু হয়েছে।

মানালির ডেপুটি পুলিশ সুপার কেডি শর্মা জানিয়েছেন যে সবরকম পদক্ষেপ নেওয়া হচ্ছে যাতে নিরাপদভাবে মানালিতে ফিরিয়ে আনা যায় সেই পর্যটকদের। পাশাপাশি, বিআরও এবং অন্যান্য সংস্থাগুলিকে নামানো হয়েছে টানেলের মুখে থাকা বরফ সরানোর জন্য।

Releated Posts

“পুরোপুরি বন্ধ করে দেওয়া উচিত” নিট বাতিল নিয়ে বললেন বিজয়

বিবৃতি জারি করে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বলেন, সিবিআই তদন্ত হয়েছিল ২০২৪ সালে প্রশ্নফাঁসের পর। তৈরি করা হয়েছিল উচ্চপর্যায়ের তদন্ত…

ByByDebojit Mukherjee May 13, 2026

জ্বালানি সংকট ঠেকাতে বড় পথে হাঁটলেন মোদি

তিনি নির্দেশ দিলেন নিজের কনভয়ের গাড়ির সংখ্যা ৫০ শতাংশ কমানোর। এখানেই শেষ নয়, তিনি জোর দিতে বলেছেন কনভয়ে…

ByByDebojit Mukherjee May 13, 2026

নিট ইউজি ২০২৬ বাতিলের সিদ্ধান্ত এনটিএর

অবশেষে চাপে পড়ে নিট ইউজি ২০২৬ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয় ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) তরফ থেকে। কেন্দ্রীয় তদন্তকারী…

ByByDebojit Mukherjee May 12, 2026

“কী দরকার মেয়েদের এত লেখাপড়া করার?” বিহারের শিক্ষামন্ত্রীর মন্তব্যকে ঘিরে বিতর্ক

এই মন্তব্য চারিদিকে ছড়িয়ে পড়তেই শুরু হয় বিতর্ক। অনেকে এর তীব্র সমালোচনা করেছেন এবং দাবি করেছেন যে নারী…

ByByDebojit Mukherjee May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top