• Home
  • জেলার খবর
  • আরো ১৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে বাংলায়

আরো ১৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে বাংলায়

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে কড়া নিরাপত্তার ব্যবস্থা জাতীয় নির্বাচন কমিশনের। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে মোট ২ হাজার ৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দেওয়া হয়েছে এবং জানানো হয়েছে তা ধাপে ধাপে বাংলার মাটিতে পা রাখবে। আরো ১ হাজার ৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে রাজ্যে। 

স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, ভোটের সময়ে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী জওয়ানদের পাশাপশি রাজ্যে কাজে লাগানো হবে স্টেট আর্মড পুলিশ এবং ইন্ডিয়া রিজার্ভ ব্যাটালিয়নের সদস্যদের। কমিশনের আবেদনের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাড়তি বাহিনী পাঠানোর। ফলে মোট সংখ্যা দাঁড়াচ্ছে ২ হাজার ৪০০। ইতিমধ্যেই ৪৮০ কোম্পানি রয়েছে রাজ্যে। ৩১ মার্চের মধ্যে মোতায়েন করা হবে বাড়তি ১৯২০ কোম্পানি। 

জানা গিয়েছে, দ্বিতীয় দফার ভোট পর্যন্ত তারা থাকবে। অর্থাৎ দুই দফা মিলিয়ে এই পর্যন্ত মোট ২৪০০ কোম্পানি মোতায়েন হচ্ছে বলে জানা গিয়েছে। প্রথম ধাপে ৩১ মার্চ আসবে ৩০০ কোম্পানি, যার মধ্যে ১২৫ কোম্পানি সিআরপিএফ, ১০০ কোম্পানি বিএসএফ এবং ২৫ কোম্পানি করে সিআইএসএফ, আইটিবিপি ও এসএসবির। 

Releated Posts

“রাজ্যে এক নয়া পরিবেশ তৈরি হয়েছে পরিবর্তনের”: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

রাজ্যের ইতিহাসের পাশাপাশি রাজ্য হওয়া উন্নয়ন নিয়েও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, রাজ্যে নয়া পরিবেশ তৈরি হয়েছে পরিবর্তনের…

ByByHafizur Rahaman Jun 20, 2026

“পশ্চিমবঙ্গকে পাকিস্তানের সঙ্গে যুক্ত করার ষড়যন্ত্র হয়েছিল”: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

তিনি বলেন, “কলকাতার হিংসায় মৃত্যু হয়েছিল অজস্র বাঙালির। তারপর নোয়াখালির দাঙ্গা হয়েছিল। এখানকার মানুষ টুকরো হতে দেখেছিল মাতভূমিকে।”

ByByHafizur Rahaman Jun 20, 2026

তারকেশ্বরের সভা থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন মোদির

হুগলির তারকেশ্বরের সভা থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রেল, কৃষি, মৎস্য থেকে শুরু করে বিভিন্ন…

ByByHafizur Rahaman Jun 20, 2026

“শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী সাড়ম্বরে পালন করবে সরকার”: শুভেন্দু অধিকারী

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “আগামী ৬ জুলাই, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী সাড়ম্বরে পালন করবে সরকার।” এখানেই শেষ নয়,…

ByByHafizur Rahaman Jun 20, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top