• Home
  • জেলার খবর
  • “কণ্ঠরোধ করতে পারবে না কোনও পরিকল্পিত হামলা”: অভিষেক বন্দ্যোপাধ্যায়

“কণ্ঠরোধ করতে পারবে না কোনও পরিকল্পিত হামলা”: অভিষেক বন্দ্যোপাধ্যায়

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: দমদম বিমানবন্দরে উত্তেজনার ঘটনায় এবার নিজের অবস্থান তুলে ধরলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার একটি ভিডিও পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় তিনি নিজের বক্তব্য তুলে ধরেন। বিজেপিকে আক্রমণ করার পাশাপাশি নিজের নিরাপত্তা নিয়েও চিন্তা প্রকাশ করেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড। শুধু তাই নয়, এর সঙ্গে তিনি এটাও পরিষ্কার করে দেন যে তাঁর কন্ঠরোধ করা যাবে না।

যেই ভিডিওটি অভিষেক বন্দ্যোপাধ্যায় সমাজমাধ্যমে পোস্ট করেছেন, তাতে আগ্নেয়াস্ত্র হাতে এক হলুদ পোশাক পড়া যুবককে দেখা গিয়েছে। তাঁর দাবি, সেই যুবক উত্তর দমদমের বাসিন্দা এবং বিজেপি নেতা উত্তম দাস। সম্প্রতি তাঁকে ব্রোঞ্জের চিতা হাতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানাতে কাঁথির শান্তিকুঞ্জের সামনে যেতেও নাকি দেখা গিয়েছে বলেই দাবি। বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে অভিষেক বলেন, এই ঘটনায় বড়সড় প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে। তাঁর হুঁশিয়ারি, তাঁর কণ্ঠরোধ করতে পারবে না কোনও পরিকল্পিত হামলা। 

উল্লেখ্য, শুক্রবার দিল্লিতে লোকসভার স্পিকার ওম বিড়লার সাথে বৈঠক শেষ করে শহরে ফেরার কথা ছিল ডায়মন্ড হারবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এবং সেই উপলক্ষ্যে তৃণমূলের কর্মী-সমর্থকেরা আগে থেকেই বিমানবন্দরে জড়ো হয়েছিলেন। একই সময়ে সেখানে বিজেপির কর্মী-সমর্থকদের একাংশও উপস্থিত ছিলেন। তৃণমূলের অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিমানবন্দর থেকে বেরোনোর সময়ে ডিম ছোড়ার পরিকল্পনা করা হয়েছিল তাঁকে লক্ষ্য করে। এই অভিযোগকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে শুরু হয় বচসা। পরে তা পরিণত হয় হাতাহাতিতে। 

দ্রুত উগ্র হয়ে ওঠে পরিস্থিতি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং পরিস্থিতি স্বাভাবিক করে। ঘটনার ফলে কিছু সময়ের জন্য বিমানবন্দর এলাকায় চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়। যদিও পরে স্বাভাবিক হয়ে যায় পরিস্থিতি। পুলিশ সূত্র মারফত খবর, এই ঘটনায় এখনও পর্যন্ত এনএসসিবিআই থানার পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন ৫ জন তৃণমূল কর্মী। তাঁদের মধ্যে রয়েছেন দক্ষিণ দমদম পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তথা ব্রাত্য বসু ‘ঘনিষ্ঠ’ হিসেবে পরিচিত, দেবাশিস বন্দ্যোপাধ্যায়ও।

Releated Posts

জুলপিয়া থেকে গ্রেফতার জাহাঙ্গীর পত্নী

অবশেষে গ্রেফতার করা হয় জাহাঙ্গীর খানের স্ত্রীকে। জানা গিয়েছে, ঘটনার পর থেকে তিনি গা ঢাকা দিয়েছিলেন এক পরিচিতের…

ByByHafizur Rahaman Jun 20, 2026

গ্রেপ্তারি থেকে বাঁচতে ত্রিপুরা হাই কোর্টে অভিষেক

শুক্রবার মামলার শুনানিতে কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয় যে আগামী আগস্ট মাসের ২১ তারিখ পর্যন্ত হাজিরা দিতে…

ByByHafizur Rahaman Jun 20, 2026

‘মমতাপন্থী’ তৃণমূলের ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডেবিট ফ্রিজের নির্দেশ পুলিশের

আরো চাপে ‘মমতাপন্থী’ তৃণমূল। তাদের নামে থাকা ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডেবিট ফ্রিজের নির্দেশ দেওয়া হল পুলিশের তরফ থেকে।…

ByByHafizur Rahaman Jun 20, 2026

অভিষেকের কলকাতা ফেরার আগেই তৃণমূল-বিজেপি কর্মীদের হাতাহাতি বিমানবন্দর চত্বরে

বচসা থেকে হাতাহাতিতে জড়ালেন তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হস্তক্ষেপ করতে হয় পুলিশকে। ঘটনাকে ঘিরে…

ByByHafizur Rahaman Jun 19, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top