• Home
  • জেলার খবর
  • ভোট ঘোষণা করে একের পর এক বদলি, ওয়াকআউট ক্ষুব্ধ তৃণমূল সাংসদদের

ভোট ঘোষণা করে একের পর এক বদলি, ওয়াকআউট ক্ষুব্ধ তৃণমূল সাংসদদের

Image

দেবজিৎ মুখার্জি: ভোটের দিন যতো এগিয়ে আসছে, তত উত্তেজনার পারদ চড়ছে পশ্চিমবঙ্গের ভোটারদের। মসনদ দখলের লড়াইয়ে শেষ হাসি কোন দল হাসবে, এই প্রশ্ন এই মুহূর্তে ঘোরাফেরা করছে রাজ্য রাজনীতিতে। তবে ভোট ঘোষণা হওয়ার পরই আসে চাঞ্চল্যকর মোড়। রাতারাতি বদল করা হয় মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে। এখানেই শেষ নয়, সোমবার পুলিশ প্রশাসনেও একাধিক বদল ঘোষণা করা হয় কমিশনের তরফ থেকে। 

এর প্রতিবাদ জানান তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী সাংসদরা। রাজ্যসভা থেকে ওয়াকআউট করেন ঘাসফুল শিবিরের সাংসদরা। রাজ্যসভায় দলের দলনেতা ডেরেক ও ব্রায়েন এই বিষয়ে ক্ষোভ উগরে দেন। পাশাপাশি, তীব্র সমালোচনা করেন শতাব্দী রায়ও। তাঁরা দুজনেই দাবি করেন যে ক্ষমতার অপব্যবহার করা হয়েছে। তবে জয় নিয়ে তাঁরা আশাবাদী।

ডেরেক ও ব্রায়েনের বক্তব্য, “গভীর রাতে নির্বাচন কমিশনে সরিয়ে দিয়েছে মুখ্যসচিব, প্রিন্সিপাল সেক্রেটারি ও স্বরাষ্ট্রসচিবকে। তারা সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করছে তাদের।” অন্যদিকে, শতাব্দী রায়ের বক্তব্য, “ভোটে জেতার জন্য বিজেপি সব কৌশল নিচ্ছে। তারা অপব্যবহার করছে সরকারি সম্পদের। সেই কারণে অপসারণ করা হয়েছে মুখ্যসচিবকে। তৃণমূল কংগ্রেসের সাথে জনগণ আছে।” এবার দেখার যে এই পর্বে আগামীদিনে আর কি হয়। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বড়সড় কিছু করা হয় কিনা, সেটাই একটা বড় প্রশ্ন।

Releated Posts

“রেড রোডেই যোগ দিবস” বড় নির্দেশ আদালতের

রেড রোড বন্ধের বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে মামলায় কোনও অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হলো না কলকাতা হাই কোর্টের তরফ থেকে।…

ByByHafizur Rahaman Jun 18, 2026

মমতার তৃণমূল খেল ধাক্কা! বিরোধী দলনেতা ঋতব্রতই

অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হলো বিচারপতি কৃষ্ণা রাওয়ের তরফ থেকে। যদিও এখনই মামলার শুনানি শেষ হচ্ছে না। পরবর্তী শুনানি…

ByByHafizur Rahaman Jun 18, 2026

ডোমজুড়ে তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর চালিয়ে আগুন লাগানো হলো

বুধবার সন্ধ্যায় হাওড়ার ডোমজুড়ের নিবরা এলাকায় ১৬ নম্বর জাতীয় সড়কের ধারে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে উত্তেজিত জনতা ভাঙচুর…

ByByHafizur Rahaman Jun 17, 2026

“পাপ বাপকেও ছাড়ে না” উদয়নকে কটাক্ষ নিশীথের

নিশীথ প্রামাণিক বলেন, “কথায় বলে পাপ বাপকেও ছাড়ে না। আজ সেটাই প্রমাণ হয়েছে। যে এতদিন নিজের বাবাকে চোর…

ByByHafizur Rahaman Jun 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top