• Home
  • জেলার খবর
  • র*ক্তা*ক্ত বেহালা! তৃণমূল কর্মীদের উপর হামলা, আহত ৫

র*ক্তা*ক্ত বেহালা! তৃণমূল কর্মীদের উপর হামলা, আহত ৫

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: বুধবার শেষ হয়েছে দ্বিতীয় দফার ভোট আর সেদিন রাতেই চরম অশান্তির চিত্র ধরা পরল বেহালায়। ১২৯ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগর রামকৃষ্ণ পল্লি এলাকায় রাতে যখন দলীয় কার্যালয়ে বসেছিলেন শাসকদলের কর্মীরা, তখন হঠাৎই তাঁদের উপর ইট-বাঁশ নিয়ে অ্যাটাক করা হয় বলে অভিযোগ। 

খবর পেয়েই সেখানে যান ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর, তথা ঘাসফুল শিবিরের রাজ্য সাংগঠনিক সম্পাদক, অঞ্জন দাস। অভিযোগ, তাঁকেও মারধর করা হয়, যার জেরে তাঁর মাথা ফেটে যায়। ঘটনায় শাসকদলের ৫ কর্মী আহত হয়েছেন। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশের তরফ থেকে চার জনকে গ্রেফতার করা হয়েছে। বিশাল পুলিশ বাহিনী ও র‍্যাফ নামানো হয় এলাকায় শান্তি বজায় রাখার লক্ষ্যে। 

এই ঘটনায় চরম ক্ষুব্ধ হন বেহালা পশ্চিমের তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়। তাঁর দাবি, পরাজিত হবে বুঝতে পেরেই এমন কাপুরুষোচিত হামলা চালাচ্ছে গেরুয়া শিবির। তাঁর সাফ কথা, ঘটনায় যুক্ত সকল অপরাধীকে গ্রেফতার করা না হলে তিনি বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন।

Releated Posts

অভিষেকের কলকাতা ফেরার আগেই তৃণমূল-বিজেপি কর্মীদের হাতাহাতি বিমানবন্দর চত্বরে

বচসা থেকে হাতাহাতিতে জড়ালেন তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হস্তক্ষেপ করতে হয় পুলিশকে। ঘটনাকে ঘিরে…

ByByHafizur Rahaman Jun 19, 2026

“সিবিআই-ইডি থেকে বাঁচতে দলবদল” বিদ্রোহী সাংসদদের একহাত অভিষেকের

তাঁর বক্তব্য, সকলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার থেকে বাঁচতে দল বদলেছেন। শুধু তাই নয়, সাংসদদের ভয় এবং টাকার লোভ…

ByByHafizur Rahaman Jun 19, 2026

আরও বিপাকে মমতা-অভিষেক, পাঠানো হলো আদালত অবমাননার নোটিশ

আরও বিপাকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আদালত অবমাননার নোটিশ পাঠানো…

ByByHafizur Rahaman Jun 19, 2026

ফের ধাক্কা মমতা পন্থী তৃণমূলের, ইস্তফা দিলেন বালু

জ্যোতিপ্রিয় মল্লিকের কথায়, “আমার সুগার ৩৫০র উপরে, কিডনিও খারাপ হয়ে গিয়েছে। এই অবস্থায় সম্ভব নয় দলের কোনও কাজকর্মে…

ByByHafizur Rahaman Jun 19, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top