• Home
  • জেলার খবর
  • কত আসন পাবে তৃণমূল? বড় ভবিষ্যদ্বাণী ফিরহাদের

কত আসন পাবে তৃণমূল? বড় ভবিষ্যদ্বাণী ফিরহাদের

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: দেখতে দেখতে বুধবার শেষ হয়ে গিয়েছে ভোটগ্রহণ পর্ব। কোন দল সরকার গঠন করবে, তা জানা যাবে ৪ মে। তবে তার মাঝেই আসছে একের পর এক বুথফেরত সমীক্ষা। কয়েকটিতে এগিয়ে তৃণমূল কংগ্রেস আবার কয়েকটিতে এগিয়ে বিজেপি। সব মিলিয়ে, ভোটের ফলাফল নিয়ে এই মুহূর্তে উত্তেজনা একেবারে তুঙ্গে পৌঁছে গিয়েছে রাজ্যবাসীর।

এমন পরিস্থিতিতে, বুথফেরত সমীক্ষাগুলির ফলগুলিকে গুরুত্ব না দিয়ে, ভোটের ফল নিয়ে বড় দাবি করলেন কলকাতার মেয়র, তথা তৃণমূল কংগ্রেস প্রার্থী ফিরহাদ হাকিম। ‘টিভি ৯ বাংলা’কে তিনি বলেন, “আমার মনে হয় তৃণমূল কংগ্রেস ২০২ থেকে ২২৫ আসনের মধ্যে পাবে। দল চতুর্থবার ক্ষমতায় আসবে।” পাশাপাশি, তিনি এও জানান যে সম্ভবত মে মাসের ৬ তারিখ শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এছাড়া ববি হাকিম এই বিষয়টিও পরিষ্কার করে দেন যে গেরুয়া শিবির আটকাতে পারবে না ঘাসফুল শিবিরকে। ভোটদানের নজরকাড়া হার নিয়ে তাঁর বক্তব্য, “চিরকালই এই ভোটের হার হয়। ১৩ শতাংশ ভোটারের নাম কেটে গিয়েছে এসআইআরে। আবার ভোট না দিলে নাম কেটে দেবে ভারতীয় হিসেবে, এই আতঙ্কে এবার ভালো হয়েছে ভোটটা।”

যদিও ববি হাকিমের এই ভবিষ্যদ্বাণীকে কটাক্ষ করেছেন সিউড়ির বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়। তাঁর বক্তব্য, “ফিরহাদ হাকিমের কথাতেই ইঙ্গিত হারের। ভাইপো বলেছিলেন, ২৫০র বেশি আসন পাবে তৃণমূল। বিজেপি ৫০র বেশি আসন পাবে না। আর ফিরহাদ বলছেন, ২০২ আসন পাবে তৃণমূল। ফলে এটা স্পষ্ট যে তৃণমূল হারছে।” তিনি আরও বলেন, ““কোনও জনপ্রতিনিধি কি গণনার আগে স্বীকার করেন যে তাঁরা হারবেন? জিতছেন বলে বলতে হয়। সেটাই বলছেন।”

Releated Posts

দ্বিতীয় দফার শেষে কমিশনে জমা পড়েছে ৭৭টি বুথে পুনর্নির্বাচনের আবেদন

তবে গুরুত্বপূর্ণ বিষয় এখানেই যে সবকটি দক্ষিণ ২৪ পরগনা জেলার এবং বেশিরভাগই তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা…

ByByDebojit Mukherjee Apr 30, 2026

ফল ঘোষণার আগে কমিশনের দুটি আলাদা সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা দায়ের

বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করলেন তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান সাংসদ, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও আইনজীবী…

ByByDebojit Mukherjee Apr 30, 2026

জামিন পেলেন আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেল

তাঁকে জামিন দিল দিল্লির পাতিয়ালা হাউজ় কোর্ট। তবে এর বিরোধিতা করেনি ইডি বলে জানা গিয়েছে। 

ByByDebojit Mukherjee Apr 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top