• Home
  • জেলার খবর
  • নিউ আলিপুরে সাধারণ মানুষের উপর নৃ*শং*স অত্যা*চার কেন্দ্রীয় বাহিনীর, কী ঘটেছে?

নিউ আলিপুরে সাধারণ মানুষের উপর নৃ*শং*স অত্যা*চার কেন্দ্রীয় বাহিনীর, কী ঘটেছে?

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: বুধবার শেষ হয়েছে দ্বিতীয় দফার ভোট। তারপর সন্ধ্যায় রণক্ষেত্রের চেহারা নিল নিউ আলিপুর। ঘরবন্দি মানুষদের উপর অত্যাচারের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। ঘাসফুল শিবিরের অভিযোগ, বুধবার সন্ধ্যায় বস্তির ভেতরে ঢুকে তাণ্ডব চালিয়েছে সিআরপিএফ জওয়ানরা বিজেপির প্ররোচনায়। শুধু তাই নয়, মহিলাদের উপর শারীরিক নিগ্রহ এবং শ্লীলতাহানির অভিযোগও তোলা হয়েছে।

এই ঘটনায় মোট জখমের সংখ্যা ৯। আহতদের মধ্যে ৩ জনকে ভর্তি করা হয়েছে টালিগঞ্জের বাঙুর হাসপাতালে। পাশাপাশি, শাসক শিবিরের কর্মীদের উপর লাঠিচার্জের অভিযোগ উঠেছে পলিটেকনিক কলেজের সামনেও। আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করতে যান রাসবিহারীর তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাশীষ কুমার। তাঁর সঙ্গে ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সম্পাদক স্বরূপ বিশ্বাসও।

ঘটনা প্রসঙ্গে চরম ক্ষোভ উগরে দেন দেবাশীষ কুমার। তাঁর বক্তব্য, শান্তিপূর্ণ ভোট দেখে হতাশ হয়ে পড়েছে বিজেপি। নৃশংস অত্যাচার চালানো হয়েছে সাধারণ মানুষের উপর ক্ষমতা প্রদর্শনের নামে। তৃণমূল প্রার্থীর মতে, কেন্দ্রীয় নীতিকে সাধারণ মানুষ সমর্থন করছে না দেখেই ভোট নিতে যাওয়ার পর এমন হিংসার পথ বিজেপি বেছে নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top