• Home
  • খেলা
  • “আল্লাহ আমাদের হয়ে খেলবে” কিউইদের বিরুদ্ধে নামার আগে হুংকার শাদাবের 

“আল্লাহ আমাদের হয়ে খেলবে” কিউইদের বিরুদ্ধে নামার আগে হুংকার শাদাবের 

Image

নিউজ ডেস্ক: আর কিছুক্ষণের মধ্যে নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বের ম্যাচ খেলতে নামবে সালমান আলি আঘা নেতৃত্বাধীন পাকিস্তান। ম্যাচকে ঘিরে যে উন্মাদনা দুই দেশের ক্রিকেটপ্রেমীদের তুঙ্গে পৌঁছে গিয়েছে, তা বলাই বাহুল্য। সকলেই এখন অপেক্ষায় রয়েছে বল গড়ানোর। বলা ভালো, ক্রিকেটপ্রেমীরা এখন অপেক্ষা করছেন এক হার্ড হিটিং ও উত্তেজনায় ভরা ম্যাচ দেখার জন্য। 

তবে শনিবার কিউইদের বিরুদ্ধে খেলতে নামার আগে হুংকার দিলেন পাকিস্তানের তারকা অলরাউন্ডার শাদাব খান। কী বক্তব্য পাক তারকার? তাঁর বক্তব্য, রমজান মাস এসে গিয়েছে এবং এবার সুপার এইটে তাঁদের সঙ্গে দ্বাদশ ব্যক্তিও খেলবেন। কে সেই দ্বাদশ ব্যক্তি? এক্ষেত্রে পাক তারকা আল্লাহকে বুঝিয়েছেন। শাদাব খানের বক্তব্য, “এসে গিয়েছে রমজান। এবার আমাদের সঙ্গে দ্বাদশ ব্যক্তিও খেলবেন সুপার এইটে।”

মূলত রমজান মাসে ক্রিকেটারদের জন্য খেলা চালিয়ে যাওয়া একটা বড় চ্যালেঞ্জ। বলা ভালো, উপশ চলাকালীন ম্যাচ খেলার বিষয়টি বেশ চাপের। যদিও পাক ক্রিকেট মহলের মতে এই সময় ক্রিকেটারদের অনেক বেশি গভীর মনোযোগ থাকে তাঁদের খেলার উপর। শুধু তাই নয়, ইতিহাসও এটা বলছে যে রমজানের সময় নিজেদের সেরা পারফরমেন্স দিয়েছে তারা।

যদিও চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে একেবারেই ভালো ফর্মে নেই পাকিস্তান। নামিবিয়া বাদ দিয়ে নেদারল্যান্ডস ও আমেরিকা, দুই দলের বিরুদ্ধেই সহজ জয় পায়নি তারা। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে তারা বিশ্রীভাবে পরাজিত হয়েছে। বড় ব্যবধানে ম্যাচ নিজেদের ঝুলিতে তুলেছিল টিম ইন্ডিয়া। যদিও তাদের কাছে একটা স্বস্তির বিষয়ে যে কলম্বোর বাইরে তাদের কোথাও খেলতে যেতে হচ্ছে না। পাশাপাশি শ্রীলংকার পিচ পাক স্পিনারদের সাহায্য পর্যন্ত করছে। এমন পরিস্থিতিতে রমজান তাদের মানসিকভাবে জাগিয়ে তুললে তারা যেকোনও দলকে চাপে ফেলতে পারে বলে মনে করছে পাকিস্তান। তবে শনিবার পাকিস্তানকে মোকাবিলা করতে হতে পারে বৃষ্টিরও। এদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ম্যাচ ভেস্তে যেতে পারে। তেমনটা হলে দুই দল পয়েন্ট ভাগাভাগি করে নেবে। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top