দেবজিৎ মুখার্জি, কলকাতা: একদিকে যখন গোটা বাংলা রণক্ষেত্রের চেহারা নিচ্ছে আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে, রাজ্যের বিভিন্ন অঞ্চলে প্রচার চালাচ্ছে রাজনৈতিক দলগুলি, ঠিক তখন দুঃসংবাদ কংগ্রেসের, জন্য। না ফেরার দেশে চলে গেলেন দলের প্রাক্তন সাংসদ আবু হাসেম খান চৌধুরী।
মৃত্যুকালীন আবু হাসেম খান চৌধুরীর বয়স ছিল ৮৮। তাঁর প্রয়াণের খবর জানাজানি হতেই শোকের ছায়া নেমে আসে গণি পরিবারের উপর। তাঁর অনুগামীরাও বেশ দুঃখ পেয়েছেন তাঁর মৃত্যুতে। তাঁর তারাদের দেশে চলে যাওয়ায় শোকপ্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও।
অনেকদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন আবু হাসেম খান চৌধুরী। গত ২৬ ফেব্রুয়ারি থেকে তিনি ভর্তি ছিলেন এলগিন রোডের এক নার্সিংহোমে। অবশেষে বুধবার রাত ৯টা ৫০ মিনিট নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।



By










