দেবজিৎ মুখার্জি, কলকাতা: দোরগোড়ায় বিধানসভা নির্বাচন। আর তার আগে এক মহিলাকে এক অটোচালকের হেনস্থা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো পার্ক সার্কাস এলাকায়।
সূত্র মারফত জানা গিয়েছে যে ঘটনাটি ধর্মতলা থেকে পার্ক সার্কাস রুটের। এক মুসলিম মহিলা শপিং সেরে হাত ভর্তি ব্যাগ নিয়ে বাড়ি ফিরছিলেন। তখন এক অটোচালক ধাক্কা মারেন তাঁকে পেছন থেকে। মহিলা সঙ্গে সঙ্গে পড়ে যান এবং উঠেই প্রতিবাদ করা শুরু করেন। তবে অটোচালক ভুল না স্বীকার করে অটো থেকে বেরিয়ে মহিলার উপর পাল্টা চোটপাট চালান। বচসা এই পর্যায়ে চলে যায় যে শেষে মহিলাকে ধাক্কা মেরে ফেলে অটো নিয়ে চম্পট দেন অটোচালক।
নিমেষে লোক ভর্তি হয়ে যায় এলাকায়। এরপর পরিস্থিতি আরও খারাপ হয়ে ওঠে। পার্ক স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেন মুসলিম সম্প্রদায় সহ অটো ইউনিয়ন। অভিযোগকারীরা কয়েকঘন্টা ধরনায় বসেন পার্ক স্ট্রিট থানার সামনে। এখানেই শেষ নয়, এও জানানো হয় যে দ্রুত খুঁজে গ্রেফতার করতে হবে অটোচালককে। যদি সে কোনভাবে হিন্দু হয়, তাহলে উত্তাল হবে গোটা পার্ক সার্কাস চত্বর। তারা রাস্তায় নামবে হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে। এমনকি আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখানোও হতে পারে জায়গায় জায়গায়। তল্লাশি শুরু করা হয়েছে বেনিয়াপুকুর ও পার্ক স্ট্রিট থানার তরফ থেকে।
পুলিশের তরফ থেকে তল্লাশি চালানো হচ্ছে বলে জানানো হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ এবং মেডিকেল টেস্ট করানো হয়েছে মহিলার। তবে নির্যাতিতার পরিচয় জানতে পারলেও তা প্রকাশ করতে চায় না পুলিশ। পার্ক সার্কাসের এমপি জাভেদ জানিয়েছে, দোষীকে কঠিন শাস্তি দেওয়া হবে এমন অভিযোগ প্রমাণিত হলে।



By










