দেবজিৎ মুখার্জি: “ওরা ছাত্রছাত্রী, সন্ত্রাসবাদী নয়” সংসদ চলো আন্দোলন চলাকালীন আন্দোলনকারী পড়ুয়াদের উপরে পেলেট গান ছোড়ার নিন্দা জানানো হলো কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর তরফ থেকে। কী বললেন তিনি? তাঁর বক্তব্য, তিনি শুনেছেন আন্দোলনকারী ছাত্রীদের ফোনে হুমকি দেওয়া হচ্ছে। পেলেট গান ব্যবহার করার প্রসঙ্গ টেনে তিনি বলেন, তাঁরা ছাত্রছাত্রী, সন্ত্রাসবাদী নয়। এই পোস্ট ভাইরাল হতেই রীতিমতো কমেন্টের বন্যা শুরু হয়।
নিট পরীক্ষা সহ নানা সর্বভারতীয় পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ঘিরে গত কয়েকমাস রীতিমতো তোলপাড় চলেছে জাতীয় রাজনীতিতে। কেন্দ্রকে লাগাতার প্রশ্নের মুখে পড়তে হয়েছে বিরোধীদের। যদিও মোদি সরকারের একাধিক নেতা তাদের পাল্টাও দেওয়া হয়েছে এই প্রসঙ্গে। দিল্লির রাজপথে বিক্ষোভ দেখানো হয় ককরোচ জনতা পার্টির তরফ থেকে। অনশনে বসে কেন্দ্রকে চাপে ফেলেছিলেন লাদাখের সমাজকর্মী-গবেষক সোনম ওয়াংচুকও।
এছাড়া প্রতিবাদ জানাতে সংসদ চলো আন্দোলনেও নামা হয় পড়ুয়াদের তরফ থেকে। যদিও শেষ পর্যন্ত ইস্তফা দেন ধর্মেন্দ্র প্রধান। তবে সংসদ চলো আন্দোলনে আন্দোলনকারী পড়ুয়াদের দমাতে ছররা বন্দুক ব্যবহারের অভিযোগ ওঠে, যা ঘিরে উত্তাল গোটা জাতীয় রাজনীতি। এবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই ঘটনার তীব্র নিন্দা জানালেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। তিনি লেখেন, “এফআইআর দায়ের করা হচ্ছে বিহার এবং পশ্চিমবঙ্গে পড়ুয়াদের বিরুদ্ধে। আমি শুনেছি, যে ছাত্রীরা আন্দোলনে শামিল হয়েছিলেন, তাঁদের ফোন করে হুমকিও দেওয়া হচ্ছে। এঁদের উপরে পেলেট গান, একে-৪৭ ব্যবহার করা হচ্ছে।” পোস্টের শেষে তাঁর বক্তব্য, “ওরা ছাত্রছাত্রী, সন্ত্রাসবাদী নয়।”



By










