• Home
  • দেশ
  • “আলাদা করতে পারেন না সমাজ থেকে” এলজিবিটিকিউদের পক্ষে সওয়াল মোহন ভগবতের

“আলাদা করতে পারেন না সমাজ থেকে” এলজিবিটিকিউদের পক্ষে সওয়াল মোহন ভগবতের

Image

দেবজিৎ মুখার্জি: “ওঁদের আপনি আলাদা করতে পারেন না সমাজ থেকে” এলজিবিটিকিউদের পক্ষে সওয়াল করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভগবত। কী বললেন তিনি? তাঁর বক্তব্য, তাদের একঘরে করা উচিত নয় সমাজ থেকে। শুধু তাই নয়, তিনি এই দাবিও করেন যে তাদের জন্য সামাজিক জীবনের বিশাল পরিসরে একটা স্থান রয়েছে। 

রবিবার হায়দ্রাবাদে এক অনুষ্ঠানে এলজিবিটিকিউ নিয়ে প্রশ্ন উঠলে তিনি বলেন, ”ভারতীয় সমাজে এলজিবিটিকিউ সম্প্রদায়ের অস্তিত্ব চিরকাল রয়েছে। এইভাবে কাউকে প্রকৃতি তৈরি করেছে। কারও মানসিকতা এরকম। চিরকাল ছিল এরা। আমাদের এখানে এদের জন্য কাজও হয়েছে নীরবে। কিছু ক্ষেত্রে পরে মানসিকতায় বদল ঘটে, কেউকেউ ঠিক হয়ে যান, আবার কেউ ঠিক হন না।” তাঁর সংযোজন, “এদের অস্তিত্বকে স্বীকার করে আমাদের ঐতিহ্য। যাঁরা এই ধরনের, তাঁরাও মানুষ, তাঁদেরও অধিকার রয়েছে বেঁচে থাকার। ওরাও সম্মানের অধিকারী। ওঁদের আপনি আলাদা করতে পারেন না সমাজ থেকে। এদের একঘরে করা সমাজ থেকে উচিত নয়। তাদের জন্য একটি স্থান রয়েছে সামাজিক জীবনের বিশাল পরিসরে।”

সংঘ প্রধান আরও বলেন, “ভারতীয় সমাজ অতীতে এই সম্প্রদায়ের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে পক্ষপাতমূলক আচরণের পরিবর্তে। নিজস্ব দেব-দেবী রয়েছে তাদের। মন্দির এবং মহামণ্ডলেশ্বর রয়েছেন, যাঁরা অংশ নেয় কুম্ভ মেলাতে। ফলে ওঁদের নিয়ে অযথা চিৎকার চেঁচামেচির বদলে পর্যাপ্ত ব্যবস্থা করা দরকার। সেটা আমরা করেছি।” যদিও এই প্রথমবার নয়, এর আগেও মোহন ভগবত ২০২৩ সালে এক সাক্ষাৎকারে এলজিবিটিকিউদের পক্ষে সওয়াল করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top