দেবজিৎ মুখার্জি, কলকাতা: নিট পরীক্ষার প্রশ্নফাঁসের প্রতিবাদ জানাতে সিজেপির সমর্থনে কালীঘাট তৃণমূলের মিছিল কর্মসূচি ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে পদ্মপুকুর-লালবাজার চত্বর। পুলিশ ও আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও পদ্মপুকুরে জড়ো হতে শুরু করেন দলীয় নেতা-কর্মীরা। সতর্ক করা সত্ত্বেও চলে প্রস্তুতি। মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছালে স্লোগান ওঠার পাশাপাশি বাড়তে থাকে কর্মীদের ভিড়।
এরপর মিছিল এগোতে চাইলে পড়ে পুলিশি বাধা। অভিযোগ, তখনই পুলিশ ও তৃণমূল কর্মীদের মধ্যে হয় বচসা ও ধস্তাধস্তি পরিস্থিতি। কুণাল ঘোষ, বৈশ্বানর চট্টোপাধ্যায় সহ নানা তৃণমূল নেতাকে আটক করা হয়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “জুলুমবাজি করে কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে। আমরা ছাত্রদের পাশে ছিলাম, আগামীদিনেও থাকব। ইস্তফা দিতে বাধ্য হয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এখানেও ভয় পেয়েই আমাদের প্রতিবাদকে আটকে দেওয়া হচ্ছে।”
ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের আচরণ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। সাংবাদিকদের সঙ্গে কথা বলাকালীন। তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠে এক মহিলা কর্মীকে ধাক্কা দেওয়া এবং এক মহিলা পুলিশকর্মীর গায়ে হাত তোলার। পরিস্থিতি আর উত্তপ্ত হয়ে ওঠে লালবাজারে। যাঁদের আটক করা হয়েছে, তাঁদের মুক্তির দাবিতে সেখানে পৌঁছান ডেরেক ও’ব্রায়েন ও দোলা সেন। অজস্র পুলিশ বাহিনী মোতায়েন ছিল লালবাজারের বাইরে। অভিযোগ, ভিতরে প্রবেশ করতে গিয়ে তাঁদের পড়তে হয় পুলিশি বাধার মুখে, যা ঘিরে ফের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শেষ খবর পাওয়া পর্যন্ত কুণাল ঘোষদের ছেড়ে দেওয়া হয়েছে।



By










