দেবজিৎ মুখার্জি: অনশন ভাঙার নেপথ্যে কেন্দ্রের সঙ্গে বোঝাপড়া? এবার সমালোচকদের ভিডিও পোস্ট করে জানালেন লাদাখের সমাজকর্মী-গবেষক সোনম ওয়াংচুক। তিনি বলেছেন, “আমাকে এখন আন্তরিকতার প্রমাণ দিতে হবে ২৬ দিন অনশন করার পর? পেশি ক্ষয়ে গিয়েছে আমার, অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গ এবং মস্তিষ্কে অপূরণীয় ক্ষতি হয়েছে, ওজন কমে গিয়েছে ১১ কেজি। তারপরেও প্রমাণ দিতে হবে আমাকে আমার অনশন কতটা নিখুঁত ছিল?” বোঝাপড়ার অভিযোগ নিয়ে তাঁর বক্তব্য, “যদি সত্যিই কোনও বোঝাপড়া করতে হত, তার জন্য কি কেউ না খেয়ে থাকত ২৬ দিন? আপনারা তো দেখেছেন কীভাবে অন্য অনেকে বোঝাপড়া করে নিয়েছেন। তাঁরা কি সেটা করেছেন এভাবে? আমি কি পারতাম না বিলাসবহুল বাতানুকূল ঘরে বসে বোঝাপড়া করে নিতে? কেন আমার দিল্লির গরমে রাস্তার ধারে না খেয়ে বসে থাকার দরকার পড়ল? এই কঠিন সময়ে যাঁরা আমার পাশে থেকেছেন, তাঁদের ধন্যবাদ।”
কেন্দ্রের সঙ্গে বোঝাপড়ার অভিযোগ নিয়ে বললেন সোনম

Tags:
Releated Posts
ইউপিতে পথে নামলো ‘জেন আলফা’
ঘটনাটি কী?
পাল্টা প্রতিবাদ জানাতে নামছেন দিল্লি পুলিশের অবসরপ্রাপ্ত আধিকারিকরা
কী বক্তব্য তাঁদের?


By










