• Home
  • জেলার খবর
  • “ঢুকলে বেরোতে পারবে না” সেবাশ্রয় দুর্নীতি নিয়ে অভিষেককে হুঁশিয়ারি শুভেন্দুর

“ঢুকলে বেরোতে পারবে না” সেবাশ্রয় দুর্নীতি নিয়ে অভিষেককে হুঁশিয়ারি শুভেন্দুর

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: সেবাশ্রয় দুর্নীতি নিয়ে কালীঘাট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কী বললেন তিনি? বিধানসভায় তিনি জানান যে এই বিষয়ে বিষ্ণুপুর থানায় দায়ের করা হয়েছে একাধিক মামলা। তাঁর বক্তব্য, “এই কর্মসূচির নামে বাইরে নিয়ে যাওয়া হয়েছিল বহু সরকারি যন্ত্র, চিকিৎসক এবং মেয়াদ ফুরোনো ওষুধ। নানা ক্ষতিগ্রস্ত‍ রোগীর ছবি দেখিয়ে তিনি বলেন, “চিটিংবাজ ভাইপো যা করেছে, একবার ঢুকলে বেরোতে পারবে না। খুনের মামলা। কেউ বাঁচাতে পারবেন না তাঁকে। প্রমাণ সংগ্রহ করছি আমরা। তদন্ত চলছে। জায়গা নেই ছাড় দেওয়ার।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top