দেবজিৎ মুখার্জি, কলকাতা: ধর্মতলার প্রতিবাদীদের উপর লাঠিচার্জের প্রতিবাদ জানাতে শনিবার ফের পথে নামতে চলেছে এসইউসিআই কমিউনিস্ট। দলের তরফ থেকে ফেসবুকে একটি পোস্ট করে এই বিষয়ে জানানো হয়েছে। ক্যাপশনে লেখা, “প্রচলিত নিট পরীক্ষা বাতিল ও ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গতকাল (২৪ জুলাই) কলকাতার রাজপথে প্রতিবাদীদের উপর পুলিশি লাঠিচার্জের তীব্র নিন্দা এবং আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে আজ রাজ্যজুড়ে প্রতিবাদ সভা।”
রাজ্যজুড়ে প্রতিবাদ সভা করতে চলেছে এসইউসিআই কমিউনিস্ট

Tags:


By










