• Home
  • জেলার খবর
  • “অবৈধ বার্থ সার্টিফিকেট দেওয়া হয়েছে” মমতার বিরুদ্ধে বিস্ফোরক শুভেন্দু

“অবৈধ বার্থ সার্টিফিকেট দেওয়া হয়েছে” মমতার বিরুদ্ধে বিস্ফোরক শুভেন্দু

Image

দেবজিৎ মুখার্জি, হুগলি: গুপ্তিপাড়ায় রথের অনুষ্ঠান পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরক অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, “এসআইআরের সময় অবৈধভাবে দেওয়া হয়েছে জন্ম সার্টিফিকেট। রাজ্যের ও দেশের সুরক্ষায় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে যেভাবে আইপ্যাকের ছোঁড়াগুলোকে বসিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী ও তাঁর দলের নির্দেশে যেভাবে অবৈধ বার্থ সার্টিফিকেট দেওয়া হয়েছে। তাই যত রেকর্ড ছিল আমরা বাজেয়াপ্ত করলাম।” 

তিনি আরও বলেন, “পুলিশের তরফ থেকে যথাসাধ্য ব্যবস্থা করে স্ক্যান করে সিল করে ফেরত দেওয়া হবে। আজকের পর আর ওখানে কোনও কলম, কালি লাগানোর থাকবে না। এক বড় দুর্নীতি। শরণার্থীদের নামে যাঁদের সার্টিফিকেট ইস্যু হয়েছে সিএএতে অনুমোদিত, কিছু করব না তাঁদের। আর যাঁরা অনুপ্রবেশকারী, তাড়াব তাঁদের। তাঁদের যাঁরা সার্টিফিকেট দিয়েছে প্রথমে বিভাগীয় তদন্ত হবে, সাসপেন্ড হবে এবং জেলে যাবে। তাদের বলতে তার নামও যাকে নিয়ে করেছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top