• Home
  • দেশ
  • সংসদের মকর দ্বারের সামনে বিক্ষোভ দুই শিবিরের সাংসদদের

সংসদের মকর দ্বারের সামনে বিক্ষোভ দুই শিবিরের সাংসদদের

Image

দেবজিৎ মুখার্জি: নিজেদের সিদ্ধান্তে অনড় বিরোধী সাংসদরা। আলোচনার আগে পদত্যাগ করতে হবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে। এই দাবি তুলে সংসদের মকর দ্বারের সামনে একত্রিত হন বিরোধী সাংসদরা। পাশাপাশি তোলা হয় স্লোগানও। তবে পাল্টা বিক্ষোভ দেখানো হয় এনডিএ সাংসদদের তরফ থেকেও। মুখোমুখি চলে আসে দুই শিবির। পরে অধিবেশন শুরু হলেও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অব্যাহত থাকে স্লোগান। একাধিক বিরোধী সাংসদ প্রতিবাদ জানান ওয়েলে নেমে। লোকসভার স্পিকার ওম বিড়লার তরফ থেকে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হলেও তা কাজে আসেনি। অবশেষে অধিবেশন মুলতুবি করতে হয় তোলপাড়ের ফলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top