• Home
  • দেশ
  • “ভবিষ্যৎ নিয়ে আপস করবে না” সিজেপি বিক্ষোভ নিয়ে বার্তা মোদির

“ভবিষ্যৎ নিয়ে আপস করবে না” সিজেপি বিক্ষোভ নিয়ে বার্তা মোদির

Image

দেবজিৎ মুখার্জি: যন্তর মন্তরে বিক্ষোভকারী পড়ুয়াদের দাবি মানতে যে সরকার ইচ্ছুক, তা ফের বুঝিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সমাজমাধ্যমে তিনি লিখেছেন, “আমাদের কাছে ছাত্রদের থেকে গুরুত্বপূর্ণ  কিছুই নয়। সরকার তাঁদের ভবিষ্যৎ নিয়ে আপস করবে না। আমাদের লক্ষ্য দেশের যুবসমাজের উজ্জ্বল ভবিষ্যৎ সুনিশ্চিত করাই।” এক্স হ্যান্ডেলে তাঁর পোস্ট, “ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরি হবে দোষীদের দ্রুত শাস্তি দেওয়ার জন্য। ইতিমধ্যেই সমস্ত দপ্তরের আধিকারিকদের এই ব্যাপারে উপযুক্ত পদক্ষেপ করার জন্য নির্দেশ দিয়েছি। সরকার পড়ুয়াদের স্বার্থ সুরক্ষায় একাধিক পদক্ষেপ করছে, এটা সেগুলির মধ্যে অন্যতম। কোনওভাবেই ছাড়া হবে না তাঁদের যারা আমাদের পড়ুয়াদের ক্ষতি করতে চায়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top