দেবজিৎ মুখার্জি: বুধবার রাতে রণক্ষেত্রের চেহারা নিল দিল্লির টলস্টয় মার্গ চত্বর। দিল্লি পুলিশ সূত্রে খবর, যন্তর মন্তর থেকে প্রতিবাদীদের এক বড় অংশ টলস্টয় মার্গের দিকে এগোতে থাকে এবং তারপর ছড়ায়। হঠাৎ পুলিশকে লক্ষ্য করে পাথরবৃষ্টি শুরু হলে লাঠিচার্জ করার পাশাপাশি কাঁদানে গ্যাস ব্যবহার করে পুলিশ। কয়েকজনের হাতে তরোয়াল, খুকরিও দেখা যায় বলে জানিয়েছে পুলিশ। ঘটনায় জখম হন ৫ জন পুলিশকর্মী। এই পরিস্থিতিতে সিজেপি নেতারা বারংবার শান্ত থাকতে বললেও কাজ হয়নি। পুলিশ সূত্রে খবর, প্রতিবাদীদের এগোতে মানা করতে বলা হয় সিজেপি নেতৃত্বকে। সেই অনুসারে নির্দেশও দেওয়া হয় মঞ্চ থেকে তাঁদের তরফে। কিন্তু তা অমান্য করেন প্রতিবাদীরা।
রণক্ষেত্রের চেহারা নিল দিল্লির টলস্টয় মার্গ চত্বর

Tags:
Releated Posts
ইউপিতে পথে নামলো ‘জেন আলফা’
ঘটনাটি কী?
পাল্টা প্রতিবাদ জানাতে নামছেন দিল্লি পুলিশের অবসরপ্রাপ্ত আধিকারিকরা
কী বক্তব্য তাঁদের?


By










