দেবজিৎ মুখার্জি: ককরোচ জনতা পার্টির (সিজেপি) সংসদ অভিযানকে কেন্দ্র করে যুদ্ধের ময়দানের রূপ নিল গোটা দিল্লি। বিক্ষোভকারীদের তরফ থেকে ব্যারিকেড ভেঙে মিছিল এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলে পুলিশের তরফ থেকে করা হয় লাঠিচার্জ। পাশাপাশি যাত্রীদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে পাঁচটি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন — রাজীব চক, জনপথ, প্যাটেল চক, সেন্ট্রাল সেক্রেটারিয়েট এবং সেবা তীর্থ। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বন্ধ থাকবে স্টেশনগুলি বলে জানানো হয়েছে। যন্তর মন্তর বাদ দিয়ে সব জায়গাতেই নিষিদ্ধ করা হয়েছে ৫ বা তার বেশি মানুষের জমায়েত।
অন্যদিকে গোটা যন্তর মন্তর চত্ত্বর ঘিরে ফেলা হয়েছে প্রায় ৫০০০ পুলিশ ও আধা সেনা নামিয়ে। জানা গিয়েছে, অজস্র কাঁদানে গ্যাসর শেল ফাটানো হয়েছে ‘ন্যাশনাল মিডিয়া সেন্টারএর সামনে। মধ্য দিল্লিতে ইন্টারনেটও বন্ধ করে দেওয়া হয়েছে বলে শোনা যাচ্ছে। যদিও দিল্লি পুলিশ আগেই জানিয়ে দিয়েছিল, এই কর্মসূচির জন্য অনুমতি চাওয়া হয়নি এবং চাওয়া হলেও অনুমতি দেওয়া হবে না। এদিকে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুসারে, সিজেপির মুখপাত্র সৌরভ দাস জানিয়েছেন, প্রথমবার আনুষ্ঠানিকভাবে তাঁদের সঙ্গে যোগাযোগের চেষ্টা হয়েছে কেন্দ্রের তরফ থেকে। যদিও কেন্দ্র এই প্রসঙ্গে অনুষ্ঠানিকভাবে কিছু প্রতিক্রিয়া দেয়নি।



By










