দেবজিৎ মুখার্জি: শনিবার যন্তর মন্তর থেকে সমাজকর্মী গবেষক সোনম ওয়াংচুককে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করানোকে ঘিরে উত্তাল জাতীয় রাজনীতি। এই পদক্ষেপের তীব্র নিন্দা করলেন কংগ্রেস সাংসদ, তথা লোকসভার বিরোধী দলনেতা, রাহুল গান্ধী। সমাজমাধ্যমে তিনি জানান, “অসত্য এবং হিংসাই হল মোদি সরকারের মূল বুনিয়াদ। যেভাবে সোনম ওয়াংচুককে সরিয়ে নিয়ে যাওয়া হল, তা ভুল। প্রশ্নফাঁস, শিক্ষার খরচ বৃদ্ধি এবং পড়ুয়াদের আত্মহত্যা এই মুহূর্তে ভারতের ভবিষ্যৎ উন্নতির পথে মূল অন্তরায়। কোনওরকম কোনও বল প্রয়োগ করেই আটকে রাখা যাবে না পড়ুয়াদের বা আমরা যারা পড়ুয়াদের ভালোবাসি-বিশ্বাস করি, তাঁদের এই ইস্যুগুলি তুলে ধরা থেকে।”
“অসত্য এবং হিংসাই কেন্দ্রের মূল বুনিয়াদ” সোনম ঘটনায় নিন্দা রাহুলের

Releated Posts
ইউপিতে পথে নামলো ‘জেন আলফা’
ঘটনাটি কী?
পাল্টা প্রতিবাদ জানাতে নামছেন দিল্লি পুলিশের অবসরপ্রাপ্ত আধিকারিকরা
কী বক্তব্য তাঁদের?


By










