দেবজিৎ মুখার্জি, কলকাতা: অষ্টাদশ বিধানসভা নির্বাচনে জয় পেয়ে রাজ্য ক্ষমতা এসেছে বিজেপি। অন্যদিকে তাসের ঘরের মতো ভাঙছে তৃণমূল। এই আবহে গেরুয়া শিবিরকে সতর্ক করলেন দলের অন্যতম প্রবীণ নেতা, তথা মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল, তথাগত রায়। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে তিনি লেখেন, “আজকে তৃণমূলের ইমপ্লোশনের ফলে যে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়েছে সেখানে যেন সিপিএম ঢুকে না পড়ে সেদিকে বিজেপিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। কমিউনিস্ট মানেই ভণ্ড, এই সরল কথাটা এখনও আমাদের, অর্থাৎ বাঙালি হিন্দুদের অনেকের মগজে ঢুকল না?”
কমিউনিস্টদের নিয়ে বিজেপিকে সতর্ক করলেন তথাগত রায়



By










