দেবজিৎ মুখার্জি, কলকাতা: মুর্শিদাবাদে দুর্ঘটনাকে ঘিরে ডবল ইঞ্জিন সরকারকে নিশানা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ঘটনায় শোকপ্রকাশ করে তাঁর প্রশ্ন, “কে জবাবদিহি করবে? নাকি সমস্ত দায়িত্ববোধ বিসর্জন দিয়েছে বিজেপি সরকার? এটা কি আরও একটা পরিণতি প্রাতিষ্ঠানিক গাফিলতির? সিগন্যালিং ব্যবস্থার ব্যর্থতা? নাকি এমন এক বিপজ্জনক সংস্কৃতি, যেখানে নিরাপত্তাকে বলি দেওয়া হয় প্রশাসনিক উদাসীনতার বেদিতে? এই গভীর শোকের মুহূর্তে অবশ্যই প্রয়োজন ন্যায়বিচার। যাঁরা এর জন্য দায়ী, তাঁদের জবাবদিহি অবশ্যই করতে হবে। বাংলার মানুষ চায় এমন একটা সরকার, যারা রক্ষা করতে পারবে জীবন। এটা আর কিছুই নয় বহুল প্রচারিত ডবল ইঞ্জিন সরকারের একটা ডবল ইঞ্জিন বিপর্যয় ছাড়া।”
মুর্শিদাবাদে দুর্ঘটনাকে ঘিরে ডবল ইঞ্জিন সরকারকে নিশানা অভিষেকের



By










