কমিশন-ইডিকে একহাত মহুয়া-সাগরিকার

Image

দেবজিৎ মুখার্জি: সোমবার দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিকে একহাত নিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ও সাগরিকা ঘোষ। তাঁদের বক্তব্য, প্রতীক ও তহবিল কাদের হাতে থাকবে, তার জন্য কালীঘাট তৃণমূল নির্ধারিত সময়ে নথিপত্র দিলেও সময় চেয়েছে ঋতব্রত শিবির। কমিশনের তাদের বাড়তি সময় দেওয়া নিয়ে আপত্তি তোলা হয়েছে দুই সাংসদের তরফ থেকে। মহুয়া মৈত্রের বক্তব্য, “এখনও তৃণমূলের হাতে বিদ্রোহী শিবিরের জবাব না পৌঁছলেও কীভাবে প্রতিপক্ষের কাছে পৌঁছে গিয়েছে তৃণমূলের নথি?” অন্যদিকে সাগরিকা ঘোষ ইডির বিরুদ্ধেও পক্ষপাতিত্বের অভিযোগ তুলে বলেন, “বেছে বেছে বিরোধী দলগুলিকেই নিশানা করা হচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top