• Home
  • জেলার খবর
  • লাহেক আলি সহ বাকিদের গ্রেফতারি নিয়ে সরব এপিডিআর

লাহেক আলি সহ বাকিদের গ্রেফতারি নিয়ে সরব এপিডিআর

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের পর অশান্তির ঘটনায় গ্রেফতার করা হয়েছে সিপিএম নেতা লাহেক আলি সহ আরও অনেককে। এবার তা নিয়ে সরব হল মানবাধিকার সংগঠন এপিডিআর। সংগঠনের সহ-সভাপতি রঞ্জিত শূরের বক্তব্য, “সাজানো মামলায় এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ৪০ জনেরও বেশি প্রতিবাদীকে। নিঃশর্ত মুক্তি চাই লাহেক আলি সহ সকল প্রতিবাদীর। পাশাপাশি, এলাকায় পুলিশি সন্ত্রাস চলছে। এর ফলে রোজগারে টান পড়ছে গরিব মানুষের।” তাঁর আরও অভিযোগ, “গণধর্ষণ ও খুনের ঘটনায় চরম দায়িত্বজ্ঞানহীন আচরণ সত্বেও সরকার পদক্ষেপ করেনি পুলিশের বিরুদ্ধে। আমাদের আশঙ্কা, ভুয়ো এনকাউন্টারের বিষয়টি ফাঁস হওয়ার ভয়েই চেপে যাওয়া হচ্ছে পুলিশকে শাস্তি দেওয়ার বিষয়টি।” এনকাউন্টার সহ পুরো ঘটনার বিচারবিভাগীয় তদন্তের দাবিতে বুধবার গড়িয়ায় এবং শনিবার উস্তিতে প্রতিবাদ সভারও ডাক দেওয়া হয়েছে সংগঠনের তরফ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top