দেবজিৎ মুখার্জি, কলকাতা: তৃণমূল আমলে বছরের পর বছর ধর্মতলার ভিক্টোরিয়া হাউস চত্বরে ২১ জুলাই শহীদ দিবস সভা পালন করে আসা হচ্ছে। তবে সম্প্রতি সেখানে কলকাতা পুলিশ ৬০ দিন ধরে নিষেধাজ্ঞা জারি করেছে। সেই নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে সোমবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হল কালীঘাট তৃণমূল। তারা বিচারপতি সৌগত ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করে। আদালতের হস্তক্ষেপেরও আবেদন করা হয় এবং মামলা দায়ের করার অনুমতিও পায়। মামলার শুনানির সম্ভাবনা রয়েছে আগামী বুধবার।
কলকাতা পুলিশের নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করে আদালতে কালীঘাট তৃণমূল



By










