আগাম জামিনের আবেদন নিয়ে আদালতে নির্মল ঘোষ

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: ছেলে তীর্থঙ্কর ঘোষের গ্রেফতারির পর এবার পুলিশের নজর প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের উপর। এই আবহে গ্রেফতারির আশঙ্কা থেকে আগাম জামিনের আবেদন চেয়ে তিনি কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন। সোমবার তিনি মামলা দায়েরের অনুমতি চান বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে। আদালত তাতে সবুজ সংকেত দিয়েছে বলে জানা গিয়েছে এবং চলতি সপ্তাহেই সম্ভাবনা রয়েছে শুনানির। অন্যদিকে ক্ষুব্ধ জনতা প্রস্তুত রয়েছেন নির্মল ঘোষের জন্যও। তাঁদের হুঁশিয়ারি, “নির্মল ঘোষ ছেলের থেকে বড় খুনি। ছেলে ডিম খেয়েছে, গোবর-কাদা খাবে বাবা। আমরা ওসব নিয়ে তৈরি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top