নিউজ ডেস্ক: “ওরাই তো দেশের ফুটবলের ইতিহাস বদলে দিয়েছে” চলতি ফুটবল বিশ্বকাপে পরবর্তী রাউন্ডে পৌঁছে ইতিহাস গড়ার পর কানাডার ফুটবলারদের কৃতিত্ব দিলেন দলের হেড কোচ জেসি মার্শ। কী বললেন তিনি? তাঁর বক্তব্য, এমন দুর্দান্ত মুহূর্তে তাঁদের কৃতিত্ব জানানো উচিত। শুধু তাই নয়, এর সঙ্গে তিনি এটাও স্পষ্ট করে দিলেন যে ম্যাচ শেষে মাঠে ফুটবলারদের সঙ্গে কথা বলাটা অনেকে বাড়াবাড়ি মনে করলেও তিনি তা নিয়ে ভাবেন না।
সোমবার (ভারতীয় সময় অনুসারে) ইঙ্গেলউডের লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে চলতি ফুটবল বিশ্বকাপের ‘রাউন্ড অফ ৩২’এর প্রথম ম্যাচ খেলতে নামে দক্ষিণ আফ্রিকা ও কানাডা। দক্ষিণ আফ্রিকার তরফ থেকে আক্রমণাত্মক ফুটবল বেশি আসলেও শেষ মুহূর্তে গোল করে তাদের স্বপ্ন ভেঙে চুরমার করে দেয় কানাডা। ফাইনাল হুইসেল বাজার খানিকক্ষণ আগে ইউস্তাকুইওর গোলে খাতা খোলে কানাডা। এরপর আপনার চেষ্টা করেও সমতা ফেরাতে পারিনি দক্ষিণ আফ্রিকা। সুতরাং ম্যাচ জিতে ৯৬ বছরের বিশ্বকাপে ইতিহাসে ‘রাউন্ড অফ ৩২’ টপকে পরবর্তী রাউন্ডে যায় কানাডা।
স্বাভাবিকভাবে এটি এক বড় বিষয় গোটা দলের কাছে। ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে নিজের অবস্থান তুলে ধরেন কানাডার হেড কোচ জেসি মার্শ। দলের সকল ফুটবলের কৃতিত্ব দেন তিনি। তাঁর বক্তব্য, অনেকে ম্যাচ শেষে মাঠেই খেলোয়াড়দের সঙ্গে কথা বলাটা বাড়াবাড়ি মনে করেন। কিন্তু আমি ওসবের পরোয়া করি না। এমন মুহূর্তে কৃতিত্ব জানানো দরকার ছিল ওদের। ওরাই তো বদলে দিয়েছে দেশের ফুটবলের ইতিহাস।” এবার দেখার বিষয় যে পরবর্তী রাউন্ডেও এমন দুর্দান্ত ফুটবল উপহার দিতে পারে কিনা কানাডা। কী হতে চলেছে এবার, সেটাই এখন দেখার।



By











