দেবজিৎ মুখার্জি, কলকাতা: শোকজের ২৪ ঘণ্টার মধ্যেই ফিরহাদ হাকিম সহ একাধিক অভিজ্ঞ নেতাকে বহিষ্কার করা হলো কালীঘাটের তৃণমূলের তরফ থেকে। মঙ্গলবার দুপুরে তাদের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে দল থেকে বহিষ্কার করা হয়েছে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, অরূপ রায়, জাভেদ খান, রথীন ঘোষ, বিপ্লব মিত্র, সাবিনা ইয়াসমিন এবং স্নেহাশিস চক্রবর্তী সহ মোট ৮ জন নেতাকে। ঘটনাকে ঘিরে এই মুহূর্তে তুমুল শোরগোল পড়েছে বঙ্গ রাজনীতিতে।
সোমবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূলের তরফ থেকে একটি সাংবাদিক বৈঠক করা হয় এবং সেখানে ঘোষণা করা হয় নতুন সাংগঠনিক কমিটির। তার কিছুক্ষণের মধ্যেই বিদ্রোহী শিবিরের নেতাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয় কালীঘাট তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির তরফ থেকে। জানা গিয়েছে, দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে শোকজ নোটিশ পাঠানো হয়েছে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, জাভেদ খান, রথীন ঘোষ, বিপ্লব মিত্র, স্নেহাশিস চক্রবর্তী, সাবিনা ইয়াসমিন সহ একাধিক নেতাকে।
দলীয় সূত্রের দাবি, গুরুতর শৃঙ্খলাভঙ্গ হিসেবে দেখা হচ্ছে ঋতব্রত শিবিরে যোগ দেওয়া এবং বিকল্প এক সাংগঠনিক কাঠামো তৈরি করার চেষ্টাকে। সেই কারণে ব্যাখ্যা চাওয়া হয়েছে তাঁদের থেকে। শোকজের ২৪ ঘন্টার মধ্যেই কড়া পদক্ষেপ নেয় দল। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কী হয়। জল কতদূর গড়ায় বা এরপর আর কী হয় এই পর্বে, তা নিয়ে আগ্রহ তুঙ্গে পৌঁছেছে রাজনৈতিক মহলের। কী হতে চলেছে আগামীদিনে? এই প্রশ্ন এখন ঘোরাফেরা করছে চারিদিকে। এবার দেখার যে আগে কী হয়।



By










