• Home
  • জেলার খবর
  • ভবানীপুর ফল মামলায় সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ আদালতের

ভবানীপুর ফল মামলায় সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ আদালতের

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে দায়ের করা ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ফলাফলকে চ্যালেঞ্জ করা মামলায় বড় নির্দেশ কলকাতা হাই কোর্টের। কী বক্তব্য আদালতের? মঙ্গলবার কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে ইভিএম ও ভিভিপ্যাট সংরক্ষণ করার। এই নির্দেশের পর বঙ্গ রাজনৈতিক মহল মনে করছে যে বিষয়টি থেকে কিছু গুরুত্বপূর্ণ বেরিয়ে আসলেও আসতে পারে। 

চলতি বছরে রাজ্যে হয় অষ্টাদশ বিধানসভা নির্বাচন। তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে ক্ষমতাচ্যুত করে বাংলার মসনদে বসে বিজেপি এবং এর সাথে গড়ে ইতিহাস। তবে এবারের নির্বাচনে সমগ্র রাজনৈতিক মহলকে স্তম্ভিত করে দেওয়ার মতো বিষয় ছিল দলের একাধিক প্রভাবশালী প্রার্থীর পরাজয়। খোদ মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত পরাজয়ের শিকার হয়েছেন। ভবানীপুরে তাঁর দাপটে দাগ টেনেছেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 

বিষয়টি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সহ তাঁর শিবিরের অন্যান্য নেতারা বিজেপির বিরুদ্ধে কারচুপি অভিযোগ তুলেছেন। যদিও তা উড়িয়ে দিয়েছে গেরুয়া শিবির। ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে সম্প্রতি কুনাল ঘোষ ও দোলা সেনকে নিয়ে আদালতে গিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো এবং দায়ের করেন মামলা। খবর জানাজানি হতেই উত্তেজনা ছড়ায় রাজ্য রাজনীতিতে। কী হতে চলেছে বা কী হবে এবার, তা নিয়ে উঠতে শুরু করে প্রশ্ন। 

মঙ্গলবার মামলার শুনানি হয় বিচারপতি গৌরাঙ্গ কান্তের এজলাসে। সকল পক্ষের কথা শুনে বিচারপতি সমস্ত সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে ইভিএম ও ভিভিপ্যাট সংরক্ষণ করার নির্দেশ দেন। পাশাপাশি এটিও পরিষ্কার করে দেন যে কোর্টের নির্দেশ ছাড়া কোনও তথ্য মোছা যাবে না। মামলার পরবর্তী শুনানি হবে আগামী দুই মাস পর। এবার দেখার যে ওইদিন কি হয়। কী বলে আদালত বা তার পরিপ্রেক্ষিতে কী করে শাসক-বিরোধী শিবির, সেদিকেই যে সমগ্র রাজনৈতিক মহলের নজর থাকবে, তা বলাই বাহুল্য।

Releated Posts

ছাত্র পরিষদের লোকভাবন অভিযানকে ঘিরে চাঞ্চল্য এলাকায়

মঙ্গলবার লোকভবন অভিযানে নামে তারা। আয়কর ভবনের সামনে থেকে জড়ো হয়ে, বৃষ্টিকে উপেক্ষা করে, সংগঠনের নেতা-কর্মীরা এগিয়ে যান…

ByByHafizur Rahaman Jun 23, 2026

কুনালকে লক্ষ্য করে চোর স্লোগান বিধানসভায়, জবাবে যা বললেন তিনি……

বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের বক্তব্য পেশ করা শুরু হতেই বিজেপি বিধায়কেরা তাঁকে লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগান…

ByByHafizur Rahaman Jun 23, 2026

শোকজের ২৪ ঘণ্টার মধ্যেই ববি সহ একাধিক অভিজ্ঞ নেতাকে বহিষ্কার কালীঘাটের তৃণমূলের

শোকজের ২৪ ঘণ্টার মধ্যেই ফিরহাদ হাকিম সহ একাধিক অভিজ্ঞ নেতাকে বহিষ্কার করা হলো কালীঘাটের তৃণমূলের তরফ থেকে। মঙ্গলবার…

ByByHafizur Rahaman Jun 23, 2026

পাপ আর পারা চাপা যায়না…….

লেখা পড়ে ভালো মন্দ কমেন্ট করুন, নাহলে বুঝতে অসুবিধা হয় সঠিক পথে চলছি কিনা।

ByByHafizur Rahaman Jun 23, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top