দেবজিৎ মুখার্জি: নয়া বিস্ময় রাজ্যের রাজনৈতিক সমীকরণে। যখন তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিদ্রোহী শিবিরে নাম লেখানো নিয়ে জোরদার জল্পনা তৈরি হয়েছে, ঠিক তখন রাজধানীতে তাঁর একের পর এক উচ্চপর্যায়ের বৈঠক ঘিরে গাঢ় হয়েছে রহস্য। কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সাথে বৈঠকের পর তিনি সরাসরি সাক্ষাৎ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে। বিষয়টি নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে রাজ্য সহ জাতীয় রাজনীতিতে।
প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের লড়াইয়ের সঙ্গীর মধ্যে অন্যতম সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি দলের বিশ্বস্ত সৈনিক বলে পরিচিত ছিলেন। তবে শনিবার যান দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় নেতা ভূপেন্দ্র যাদবের বাসভবনে। তাঁর সাথে ছিলেন অন্যতম প্রভাবশালী সাংসদ শতাব্দী রায়। জানা গিয়েছে, সেখানে বেশ খানিকক্ষণ বৈঠক হয়। যদিও বিষয়বস্তু সম্পর্কে আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি কেউ।
তারপরই উত্তর কলকাতার সংসদ সাক্ষাৎ করতে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে। জানা গিয়েছে, দুজনের মধ্যে প্রায় ৩০ মিনিট ধরে আলোচনা হয়। রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন যে এটি শুধুমাত্র এক সৌজন্য বৈঠক নয়। জানা গিয়েছে, এই বৈঠকের পরই তিনি বিদ্রোহী শিবিরে অনুষ্ঠানিকভাবে নাম লেখান। রবিবার এক গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে বিদ্রোহী শিবিরের দিল্লিতে। সেখানে উপস্থিত থাকার কথা বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীরও। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি হয়। আগামীদিনে জল কতদূর গড়ায় বা এরপর কী হতে চলেছে, এই সংক্রান্ত একাধিক প্রশ্ন এখন ঘোরাফেরা করছে বাংলার রাজনৈতিক মহলে। সেক্ষেত্রে দেখার যে কী হয়।



By










