দেবজিৎ মুখার্জি, হুগলি: রাজ্যে পালাবদলের পর থেকে প্রাক্তন শাসকদলের একের পর এক নেতার বিরুদ্ধে দায়ের হয়ে চলেছে অভিযোগ। খোদ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এর থেকে বাদ পড়েননি। এবার নয়া আইনি সমস্যার মুখে পড়লেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে শ্রীরামপুর থানায় দায়ের হয়েছে FIR।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে ‘কুরুচিকর’ মন্তব্যের অভিযোগ তুলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে গেরুয়া শিবির। এখানেই শেষ নয়, প্রসঙ্গ উঠেছে ২০২১ সালের বিধানসভা নির্বাচন ও তার পরে এলাকায় অশান্তি ছড়ানোরও। বিজেপির অভিযোগ, রাজনৈতিক শালীনতার সীমা ছাড়িয়েছে অমিত শাহকে নিশানা করে তৃণমূল সাংসদদের করা মন্তব্য। তার ভিত্তিতেই পুলিশের কাছে গিয়েছে তারা। যেই অভিযোগ দায়ের করা হয়েছে, তাতে আরও বলা হয়েছে যে কল্যান বন্দ্যোপাধ্যায়ের হাত ছিল ২০২১ সালের বিধানসভা ভোটের সময় এবং ফলপ্রকাশের পর এলাকায় যে অশান্তি তৈরি হয়েছিল, তার পিছনেও।
অভিযোগকারীর বক্তব্য, একাধিক এলাকায় অশান্তির পরিবেশ তৈরি হয়েছিল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ও রাজনৈতিক কাজকর্মের জন্য। অভিযোগ অনুযায়ী খতিয়ে দেখা হচ্ছে বিষয়টি। পরবর্তী আইনি পদক্ষেপের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া হবে যাচাই করে। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি হয়। আগামীদিনের জল কতদূর গড়ায় বা এর থেকে কি বেরিয়ে আসে, এই সংক্রান্ত একাধিক প্রশ্ন এই মুহূর্তে ঘোরাফেরা করছে বঙ্গ রাজনৈতিক মহলে। তবে বিষয়টি নিয়ে ব্যাপক হইচই করেছে রাজ্য রাজনীতিতে।



By










