• Home
  • জেলার খবর
  • “আপত্তি থাকা সত্ত্বেও ওনাকে বড় দায়িত্ব দিয়েছিল” সুদীপ প্রসঙ্গে বিস্ফোরক কুনাল

“আপত্তি থাকা সত্ত্বেও ওনাকে বড় দায়িত্ব দিয়েছিল” সুদীপ প্রসঙ্গে বিস্ফোরক কুনাল

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: “আপত্তি থাকা সত্ত্বেও ওনাকে বড় দায়িত্ব দিয়েছিল” উত্তর কলকাতার তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিদ্রোহী শিবিরে নাম লেখাতে চলা নিয়ে ক্ষোভ উগরে দিলেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুনাল ঘোষ। তাঁর বক্তব্য, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জন্যই দলে নির্যাতিত হয়েছেন তাপস রায়, সজল ঘোষের মতো নেতারা। শুধু তাই নয়, তাঁর আরো অভিযোগ, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জন্য প্রাপ্য সম্মান পাননি যোগ্য কর্মীরা। 

কুনাল ঘোষের বক্তব্য, “ওনাকে বিশ্বাস করে পদ দিয়েছিলে মমতা বন্দ্যোপাধ্যায়। ওনাকে বড় দায়িত্ব দিয়েছিল আমাদের অনেকের আপত্তি থাকা সত্ত্বেও। মানুষ বিশ্বাস করেই তো দায়িত্ব দেয়। এটা প্রাপ্য ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। এনার জন্য একসময় দলে নির্যাতিত হয়েছে তাপস রায়, সজল ঘোষের মতন লোকেরা। তাদের প্রাপ্য সম্মান পায়নি অনেক যোগ্য কর্মী।”

উত্তর কলকাতার সাংসদকে লক্ষ্য করে কুনাল ঘোষ আরো বলেন, “উনি উত্তর কলকাতা থেকে জিতেছিলেন বিজেপি বিরোধী ভোটে। আজ ওনাকে চলে গেলেন দলের কোনো পদ না ছেড়ে। আর উনি যাওয়া মানে তো বাই ওয়ান গেট ওয়ান ফ্রী। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এবার একটা ভ্রাম্যমান বিউটি পার্লারও পাবে বিজেপি। এনাদের মতন লোকেরাই শেষ করেছে দলকে।”

প্রসঙ্গত, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের লড়াইয়ের সঙ্গীর মধ্যে অন্যতম সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি দলের বিশ্বস্ত সৈনিক বলে পরিচিত ছিলেন। দলের দুঃসময়ে তাঁর এই পদক্ষেপ ঘিরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। শুধু তাই নয়, এই মুহূর্তে বইছে সমালোচনার ঝড়। তবে দিনের শেষে দেখার বিষয় যে শেষ পর্যন্ত জল কতদূর গড়ায়। আগামীদিনে কি হয়, সেদিকেই এখন নজর রয়েছে গোটা রাজনৈতিক মহলের।

Releated Posts

শাহকে নিয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, FIR দায়ের কল্যাণের বিরুদ্ধে

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে ‘কুরুচিকর’ মন্তব্যের অভিযোগ তুলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে গেরুয়া শিবির। এখানেই…

ByByHafizur Rahaman Jun 13, 2026

“একমাত্র বহরমপুর পুরসভাতে অভিযোগ নেই”: অধীর চৌধুরী

প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতির বক্তব্য, “গোটা পশ্চিমবঙ্গের সব পুরসভাতে অভিযোগ, নেই একমাত্র বহরমপুর পুরসভাতে। কিন্তু এখানকার সবাই জানে…

ByByHafizur Rahaman Jun 13, 2026

এবার আমফান ত্রাণ দুর্নীতির অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে

বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন অভিজিৎ দাস, ওরফে ববি। ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক হইচই পড়েছে। নানা…

ByByHafizur Rahaman Jun 13, 2026

ভূপেন্দ্র যাদবের বাসভবনে সুদীপের বৈঠক, এবার কি যাচ্ছেন বিদ্রোহীদের শিবিরে?

শনিবার উত্তর কলকাতার সাংসদ যান দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় নেতা ভূপেন্দ্র যাদবের বাসভবনে। তাঁর সাথে ছিলেন অন্যতম প্রভাবশালী সাংসদ…

ByByHafizur Rahaman Jun 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top