দেবজিৎ মুখার্জি, কলকাতা: ফের এক নয়া আইনি চাপে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর ‘ডিজে বাজানো’র মন্তব্য ঘিরে যে মামলা দায়ের হয়েছিল, তার তদন্তের দায়িত্ব গেল সিআইডির কাছে। সুতরাং একাধিক মামলায় একসঙ্গে তদন্তের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনি অস্বস্তি আরও বাড়ল।
সম্প্রতি তৃণমূলের যুবরাজের এই মন্তব্যের বিরোধিতা করে বাগুইআটির বাসিন্দা রাজীব সরকার অভিযোগ দায়ের করেছিলেন বিধাননগর সাইবার ক্রাইম থানায়। পাশাপাশি অভিযোগ ওঠে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে করা মন্তব্য নিয়েও। তার ভিত্তিতে প্রাথমিক তদন্ত পুলিশ শুরু করলেও, এখন সিআইডির হাতে দায়িত্ব নেওয়া হয়েছে।
তদন্ত সূত্র মারফত জানা গিয়েছে যে ইতিমধ্যেই পুলিশের কাছে থাকা যাবতীয় নথি, সমাজমাধ্যমে প্রকাশিত ভিডিও, ফেসবুক লাইভের লিঙ্ক এবং অন্যান্য ডিজিটাল প্রমাণ হস্তান্তর করা হয়েছে সিআইডির তদন্তকারীদের কাছে। জানা যাচ্ছে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে তথ্য-প্রমাণ নতুন করে খতিয়ে দেখে। একই সময়ে সই জালিয়াতি মামলায়ও অভিষেক সামনা হয়েছেন সিআইডির জিজ্ঞাসাবাদের। এবার দেখার আগে কি হয়।



By










