• Home
  • জেলার খবর
  • কলেজ স্ট্রিট থেকে এসপ্ল্যানেড পর্যন্ত ‘SUCI (C)’এর প্রতিবাদ মিছিল

কলেজ স্ট্রিট থেকে এসপ্ল্যানেড পর্যন্ত ‘SUCI (C)’এর প্রতিবাদ মিছিল

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: ফের শাসকদলের বিরুদ্ধে পথে নামল SUCI (C)। বৃহস্পতিবার জ্বালানির লাগাতার মূল্যবৃদ্ধি, বস্তি ও হকার উচ্ছেদ, SIRএর জেরে বৈধ ভোটারদের নাম বাদ যাওয়া সহ একাধিক বিষয়ে প্রতিবাদ জানাতে কলেজ স্ট্রিট থেকে এসপ্ল্যানেড পর্যন্ত এক প্রতিবাদ মিছিল করে রাজ্য কমিটি। 

এদিন দলের কর্মী-সমর্থকদের থেকে শুরু করে সাধারণ মানুষের যোগদান ছিল দেখার মতো। তবে মিছিলের আগে কলেজ স্ট্রিটে এক পথসভা হয়, যেখানে বক্তব্য রাখেন রাজ্য কমিটির সম্পাদক, তথা পলিটব্যুরোর সদস্য, চন্ডীদাস ভট্টাচার্য ও অন্যান্য নেতৃবৃন্দ। সকল বক্তাই পরিষ্কার করে দেন যে তাঁদের আন্দোলন চলতে থাকবে এবং তাঁরা মাথানত করবেন না। এরপর স্লোগান দিতে দিতে মিছিল পৌঁছায় এসপ্ল্যানেড পর্যন্ত। এই মিছিল ঘিরে এক আলাদা রূপ নিয়েছিল কলেজ স্ট্রিট ও এসপ্ল্যানেড চত্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top