দেবজিৎ মুখার্জি, কলকাতা: জল্পনার অবসান! যেমনটা মনে করা হচ্ছিল, ঠিক তেমনটাই হল। এবার রাজ্যসভার সদস্যপদ ছাড়লেন টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী, তথা দলীয় সাংসদ, কোয়েল মল্লিক। দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল যে তিনি ইস্তফা দিতে পারেন। অবশেষে বৃহস্পতিবার সেটাই হয়।
এদিন কোয়েল মল্লিক নিজের ইস্তফাপত্র পাঠিয়ে দেন রাজ্যসভার চেয়ারম্যানের কাছে। স্বাভাবিকভাবেই এটি একটি বড় ধাক্কা তৃণমূলের কাছে। এর আগে রাজ্যসভার সদস্যপদ ছাড়া হয় সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইকের মতো নেতাদের তরফ থেকে।
প্রসঙ্গত, কোয়েল মল্লিক রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ নিয়েছিলেন এই বছরের এপ্রিল মাসে। ফেব্রুয়ারিতে তাঁকে রাজ্যসভার প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছিল তৃণমূলের তরফ থেকে। তবে কয়েকমাসের মধ্যেই তাঁর সরে দাঁড়ানোকে ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক হইচই পড়েছে। এবার দেখার বিষয় কিভাবে এই পরিস্থিতি সামল দেয় তৃণমূল।



By










