দেবজিৎ মুখার্জি, কলকাতা: সই জালিয়াতি মামলায় শুনানির আগে সরে দাঁড়ালেন তৃণমূল সাংসদ, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তবে তিনি একা নন, সরে দাঁড়ান তাঁর পুত্র শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় সহ একাধিক জুনিয়র আইনজীবীও। এরপর ডায়মন্ড হারবার সাংসদের হয়ে সওয়াল করেন আইনজীবী অয়ন ভট্টাচার্য।
এই প্রসঙ্গে তৃণমূলের আইনজীবী সাংসদের বক্তব্য, “আমি ছেড়ে দিয়েছি অভিষেকের মামলা। কী উদ্ধত রে বাবা। মমতাদির বাড়িতে সিআইডির যাওয়ার বিষয়টিও তুললাম। অভিষেকের মামলাটা কাল কোর্ট কোনও কারণে শোনেনি। বিচারপতি কৌশিক চন্দকে আমরা বলি, এটা জরুরি ভিত্তিতে শুনুন। শুনানি হত আজ।” ‘যুবরাজ’কে নিশানা করে তিনি আরো বলেন, “দলটা ওর জন্য শেষ হয়েছে। তারপরেও যায়নি উদ্ধত ভাব।”
প্রসঙ্গত, এদিন মামলার শুনানিতে বিচারপতি ধমক দিয়ে বলেন, “কখন হাজিরা দেবেন সিআইডি দপ্তরে? ১০ মিনিটের মধ্যে জানান। করতে হবে তদন্তে সহযোগিতা।” অবশেষে কোর্টের নির্দেশানুসারে সিদ্ধান্ত হয় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার মধ্যে সিআইডি দফতরে হাজিরা দেওয়ার।



By










