• Home
  • জেলার খবর
  • সন্ধ্যা ছটা নাগাদ সিআইডি দপ্তরে হাজিরা দিতে হবে অভিষেককে

সন্ধ্যা ছটা নাগাদ সিআইডি দপ্তরে হাজিরা দিতে হবে অভিষেককে

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: সই জালিয়াতি মামলায় চাপ আরো বাড়লো তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার মধ্যে ডায়মন্ড হারবার সাংসদকে সিআইডি দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হলো হাই কোর্টের তরফ থেকে। যদিও আদালত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিন সপ্তাহের অন্তর্বর্তী সুরক্ষা দিয়েছে।

এদিন মামলার শুনানিতে বিচারপতি ধমক দিয়ে বলেন, “কখন হাজিরা দেবেন সিআইডি দপ্তরে? ১০ মিনিটের মধ্যে জানান। করতে হবে তদন্তে সহযোগিতা।” অবশেষে কোর্টের নির্দেশানুসারে সিদ্ধান্ত হয় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার মধ্যে সিআইডি দফতরে হাজিরা দেওয়ার। 

এবার দেখার বিষয় যে জল শেষ পর্যন্ত কতদূর গড়ায়। কী হতে চলেছে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে? তা বলবে সময়। তবে এতে যে তাঁর সহ গোটা মমতা শিবিরের অস্বস্তি বেড়েছে, তা না বললেও চলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top