“লজ্জা হওয়া উচিত” ইউসুফকে কটাক্ষ মহুয়ার

Image

দেবজিৎ মুখার্জি: সোমবার এনডিএ জোটের অংশ হতে চেয়ে চিঠি দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সিংহভাগ সাংসদ, যাঁদের মধ্যে অন্যতম প্রাক্তন ভারতীয় তারকা ক্রিকেটার ইউসুফ পাঠান। বিষয়টি নিয়ে তাঁকে কটাক্ষ করেছেন কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। সোমবার নিজের এক্স হ্যান্ডেল থেকে তিনি একহাত নিয়েছেন প্রাক্তন ভারতীয় তারকাকে। তিনি দাবি করেন যে লজ্জা হওয়া উচিত ইউসুফ পাঠানের। 

সোমবার একদিকে যখন দিল্লিতে গান্ধী পরিবারের সাথে ইন্ডিয়া জোটের বৈঠক করছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়, ঠিক তখন অন্যদিকে দলের ২০ জন বিদ্রোহী সাংসদ লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দেন এনডিএর অংশ হতে চেয়ে। এনডিএর অংশ হতে চেয়ে সই করেন কাকলি ঘোষদস্তিদার (বারাসত), প্রসূন বন্দ্যোপাধ্যায় (হাওড়া), শতাব্দী রায় (বীরভূম), অসিত মাল (বোলপুর), বাপি হালদার (মথুরাপুর), জুন মালিয়া (মেদিনীপুর), জগদীশ বাসুনিয়া (কোচবিহার), কালীপদ সোরেন (ঝাড়গ্রাম), অরূপ চক্রবর্তী (বাঁকুড়া), পার্থ ভৌমিক (বারাকপুর), শর্মিলা সরকার (বর্ধমান পূর্ব), ইউসুফ পাঠান (বহরমপুর), দেব (ঘাটাল), আবু তাহের (মুর্শিদাবাদ), খলিলুর রহমান (জঙ্গিপুর), রচনা বন্দ্যোপাধ্যায় (হুগলি) সহ আরো অনেকে।

বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় তীব্র নিন্দা জানান কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। নির্দিষ্ট কারোর নাম না নিয়ে তিনি একটি পোস্ট করেন এক্স হ্যান্ডেলে এবং এবং চ্যালেঞ্জ ছুড়ে দেন নিজেদের আসন থেকে পদত্যাগ করে বিজেপি টিকিটের ভোটে লড়তে। তবে এরপর তুমি একটি আলাদা পোস্ট করেন ইউসুফ পাঠানকে নিশানা করে। তাতে তিনি লেখেন, “আপনাকে অমিত শাহ ডেকেছেন বলেই দিল্লিতে আপনি চলে গেলেন? আপনার তো সাহস থাকা উচিত। দেশের হয়ে খেলেছেন। আপনাকে বিশাল ব্যবধানে আমাদের জেলা জিতিয়েছে। তাই আপনার মেরুদন্ড কিছুটা থাকা উচিত, লজ্জাও হওয়া উচিত।” এই পোস্ট ভাইরাল হতেই শুরু হয় কমেন্টের বন্যা। কেউ মহুয়ার সমর্থনে কথা বলেন, তো কেউ বলেন বিপক্ষে। তবে দিনের শেষে এই পোস্ট দৃষ্টি আকর্ষণ করেছেন নেটিজেনদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top