• Home
  • দেশ
  • রাহুল গান্ধী নায়ক না খলনায়ক?

রাহুল গান্ধী নায়ক না খলনায়ক?

Image

হাফিজুর রহমান: ভারতীয় রাজনীতির আসরে রাহুল কতটা প্রাসঙ্গিক, প্রশ্নটা সবার মনে উঁকি দেয়। এর জন্য রাহুল নিজেই  দায়ী। একটা আন্দোলনকে উচ্চতায় তুলে যখন লোকে উত্তেজনায় ফলের আশায় চাতকের মত অপেক্ষার, ঠিক সেই মূহুর্তে বিনা নোটিসে হাওয়া হয়ে যাওয়ার কারণে ওকে যতটা গুরত্ব দেওয়া দরকার, ততটা গুরুত্ব দিয়ে কেউ দেখেনা। ফলে তীরে এসে তরী ডুবছে বারবার। অথচ রাহুল আমার-আপনার মতো সাধারণ মানুষ, বিদেশী মাস্টার্স ডিগ্রি হোল্ডার। 

এন্টায়ার পলিটিক্যাল সায়েন্স নামের অদ্ভুতুড়ে ডিগ্রি নেই, একশোর মধ্য ৯৯টি মিথ্যে বলেন তিনি, এই  অপবাদ কেউ দেবেনা তাঁকে। পাপ্পু প্রমাণের জন্য বাপের জমিদারি পার্টির নেতারা কোটি কোটি টাকা খরচ করে কিছুই করতে পারেননি। রাহুল এর আগে যতবার কোনও প্রশ্ন তুলছেন, সবই সঠিক প্রমাণ হয়েছে, সে করোণার অনেক আগেই সতর্কবার্তা হোক বা চীনের বেআইনী জমি দখল, সবই সঠিক প্রমাণ হযেছে। 

এবার রাহুল বোমা ফাটিয়েছেন যে কেন্দ্রীয় সরকারের আয়ূ আর বছরখানেক। রাহুলের দাবি সত্যি হতে পারে। কারণ পরপর যে ঘটনা ঘটেছে, তাতে তাঁর কথাই যে ঠিক, তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। চিপ জাস্টিসের আলটপকা মন্তব্যে আগুন ধরে গেছে। দেশের যুব সমাজ ক্ষেপে গিয়ে রাস্তায় নেমেছে। কক্রোচ পার্টির ইউটিউবের, ইনস্টাগ্রাম মেম্বার দেশের সবথেকে বড় দল বাপের জমিদারি দলের তিনগুণ সদস্য মাত্র ৩ দিনে হয়েছে। কক্রোচ পার্টির আইডিয়া যার মাথায় এসেছিল, সেই অভিজিৎ দীপ এই মূহুর্তে আমেরিকা থেকে দেশে এসেছে। গতকাল ‘যন্তর মন্তরে’ অভিজিতের সফল সভার ভিড় দেখে বাপের জমিদারি দলের জগাই-মাধাইয়ের রাতের ঘুম চলে গেছে। এখানেই শেষ নয়, রাহুল গান্ধী জানিয়েছেন, দেশের টপ অর্ডারের আমলা থেকে শুরু করে চিপ জাস্টিস, এমিনকি চিপ ইলেকশন কমিশনার গোপন তথ্য পাঠাচ্ছেন। এখানেই মাথা খারাপ দেশের প্রধান আর তাঁর ডেপুটির। 

জাহাজ ডুবলেসবার আগে ইঁদুর টের পায়। কাজেই এটা পরিষ্কার যে বাপের জমিদারি দলের ক্ষমতা থেকে বিদায় নিতে বাদ্ধ হবে একদিকে ‘জেন জি’র ভয়ে, তার উপর জিনিসের আগুন দাম সাধারণ মানুষকে ক্ষেপিয়ে দিয়েছে। এখন আর হিন্দু-মুসলিম ন্যারেটিভ লোকে খাচ্ছে না। কাজেই রাহুলের ভবিষ্যৎবাণী আবার সফল হতে চলেছে। A man can’t satisfy everybody….. কাজেই রাহুল কারও কাছে নায়ক, আবার কারও কাছে খলনায়ক। আপনি কি ভাছবেন, চয়েস আপনার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top