• Home
  • জেলার খবর
  • লোকসভায় ভাঙ্গন এড়াতে দিল্লির উদ্দেশ্যে রওনা অভিষেকের

লোকসভায় ভাঙ্গন এড়াতে দিল্লির উদ্দেশ্যে রওনা অভিষেকের

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: অষ্টাদশ বিধানসভা নির্বাচনে ভরাডুবির ধাক্কা কাটিয়ে ওঠার আগে একের পর এক সংকট আঁচড়ে পড়ছে প্রাক্তন শাসকদল তৃণমূল কংগ্রেসের উপর। প্রথমে ভাঙ্গন দেখা গেল বিধানসভার পরিষদীয় দলে, আর এবার ভাঙ্গনের জল্পনা সংসদীয় দলে। একদিকে যখন দলের একাধিক সাংসদ দল ত্যাগ করার পথে বলে জোর আলোচনা চলছে রাজনৈতিক মহলে, ঠিক তখন হঠাৎ দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিষয়টি ঘিরে হইচই পড়েছে বঙ্গ রাজনৈতিক মহলে।

সম্প্রতি শেষ হওয়া বিধানসভা নির্বাচনের পর লাগাতার জনসম্মুখে এসেছে ঘাসফুল শিবিরের অন্দরে অসন্তোষ ও বিভাজনের খবর। ইতিমধ্যেই বিধানসভায় অভিষেক ঘটেছে নব্য তৃণমূলের, যারা নিজেদের আসল তৃণমূল বলে দাবি করে চলেছে। সামনে এসেছে বিরোধী দলনেতা হিসেবেও নতুন মুখ। এই আবহে রাজনৈতিক সূত্রে জোর গুঞ্জন একইরকমের সমীকরণ সৃষ্টি হতে পারে লোকসভাতেও। 

জানা গিয়েছে, এক নতুন গোষ্ঠীর আত্মপ্রকাশ হতে পারে প্রায় ১৮-১৯ জন সাংসদকে নিয়ে। সংসদীয় রাজনীতির নিয়মানুসারে, দলবিরোধী আইনের বাধা কাটানো যায় যদি দুই-তৃতীয়াংশ সাংসদ একসাথে দলত্যাগ করেন। স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে আগ্রহ বাড়ছে দিল্লির রাজনৈতিক মহলে। এই পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হঠাৎ দিল্লি সফর বেশ গুরুত্বপুর্ন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Releated Posts

দুর্ঘটনার মুখে পড়লেন বর্ষীয়ান বাম নেতা অশোক ভট্টাচার্য

জানা গিয়েছে, তিনি মাথায় গুরুতর আঘাত পান পা পিছলে পড়ে গিয়ে। রক্তাক্ত অবস্থায় তাঁকে প্রথমে নিয়ে যাওয়া হয়…

ByByHafizur Rahaman Jun 6, 2026

আগামী ১৯ জুন পর্যন্ত শওকতকে থাকতে হবে এনআইএ হেফাজতেই

ভাঙড় বোমা বিস্ফোরণ মামলায় ব্যাঙ্কশাল আদালতের বিশেষ এনআইএ কোর্টের তরফ থেকে প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে আগামী ১৯…

ByByHafizur Rahaman Jun 6, 2026

“নতুন জেল বানাতে হবে” তৃণমূল নেতাদের গ্রেফতারিকে কটাক্ষ দিলীপের

দেবজিৎ মুখার্জি, উত্তর ২৪ পরগনা: পালাবদলের পর রাজ্যের নানা প্রান্তে তৃণমূল নেতাদের গ্রেফতারিকে কটাক্ষ করলেন রাজ্যের মন্ত্রী দিলীপ…

ByByHafizur Rahaman Jun 6, 2026

তৃণমূল ভবনে বৈঠক ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়, ফের মেয়রের দায়িত্ব পেতে পারেন শোভন

রবিবার ইএম বাইপাস সংলগ্ন তৃণমূল ভবনে দুপুর ৩টে নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে বসছেন কলকাতার কাউন্সিলর ও দলের গুরুত্বপূর্ণ…

ByByHafizur Rahaman Jun 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top