• Home
  • দেশ
  • “পুরোপুরি মাফিয়ার কবলে পড়েছে দেশের শিক্ষা ব্যবস্থা”: অরবিন্দ কেজরিওয়াল

“পুরোপুরি মাফিয়ার কবলে পড়েছে দেশের শিক্ষা ব্যবস্থা”: অরবিন্দ কেজরিওয়াল

Image

দেবজিৎ মুখার্জি: বর্তমানে একাধিক ইস্যুতে উত্তপ্ত জাতীয় রাজনীতি, যার মধ্যে অন্যতম ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিটের প্রশ্নফাঁস। বিষয়টি নিয়ে জোর আলোচনা চলছে জাতীয় রাজনীতিতে। জল গড়িয়েছে শীর্ষ আদালত পর্যন্তও। বিরোধীদের তীব্র কটাক্ষের মুখে পড়তে হচ্ছে কেন্দ্রকে।

এই আবহে বিষয়টি নিয়ে ফের নিজের অবস্থান তুলে ধরলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী, তথা আম আদমি পার্টির জাতীয় কনভেনার, অরবিন্দ কেজরিওয়াল। কী বক্তব্য তাঁর? এক্স হ্যান্ডেলে একটি পোস্টে তিনি দাবি করেন যে পুরোপুরি মাফিয়ার কবলে পড়েছে দেশের শিক্ষা ব্যবস্থা এবং মোদি সরকার আন্তরিক নয় এই প্রশ্নফাঁস রোখার ব্যাপারে।

পাশাপাশি, তিনি কটাক্ষ করেন বায়ুসেনার দ্বারা পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র পাঠানোর খবরটিকেও। তিনি প্রশ্ন তোলেন যে এতে প্রশ্নফাঁস আটকানো সম্ভব কিনা। এক ভিডিও বার্তায় তাঁর বক্তব্য, “সকলকে একজোট হতে হবে এই ব্যবস্থা ঠিক করতে এবং এক শিক্ষিত প্রধানমন্ত্রী দরকার দেশের।

Releated Posts

নির্বাচনের ময়দানে নামতে অনিচ্ছুক ককরোচ জনতা পার্টি

প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে স্পষ্ট ইঙ্গিত দেন যে তাঁরা রাজনীতিতে নামবেন না, বরং নানা ইস্যুতে প্রতিবাদ চালিয়ে যেতে চান।…

ByByHafizur Rahaman Jun 17, 2026

কল্যাণের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে চিঠি কাকলির

তৃণমূলের বর্ষিয়ান সাংসদ, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মহিলা সাংসদদের উদ্দেশ্যে ‘আপত্তিকর’ ও ‘অসম্মানজনক’ মন্তব্য করার অভিযোগ…

ByByHafizur Rahaman Jun 16, 2026

এপাশ, ওপাশ, ধপাস……

এপাশ, ওপাশ, ধপাস ছাড়া কি বলব মাথায় আসছেনা

ByByHafizur Rahaman Jun 16, 2026

যুবসম্প্রদায়কে কোটায় প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানালেন রাহুল

নিজের এক্স হ্যান্ডেল থেকে রাহুল গান্ধী লেখেন, “আসুন একত্রিত হয়ে আমরা এমন এক আওয়াজ তুলি, যা উপেক্ষা করা…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top