• Home
  • জেলার খবর
  • রামায়ণ-মহাভারতের প্রসঙ্গ টেনে দলের বর্তমান পরিস্থিতির সমালোচনা প্রিয়দর্শিনীর

রামায়ণ-মহাভারতের প্রসঙ্গ টেনে দলের বর্তমান পরিস্থিতির সমালোচনা প্রিয়দর্শিনীর

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: বিধানসভা নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর প্রকাশ্যে আসছে ঘাসফুল শিবিরের নেতাদের অন্দরে জমে থাকা ক্ষোভ। একাংশ দলের ‘কর্পোরেট কালচার’ ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব নিয়ে সরব হয়েছেন। এই আবহে শুক্রবার বিস্ফোরক পোস্ট করলেন ফিরহাদ কন্যা প্রিয়দর্শিনী। রামায়ণ-মহাভারতের প্রসঙ্গ টেনে তিনি দলের বর্তমান পরিস্থিতির সমালোচনা করেন।

নিজের করা পোস্টে প্রিয়দর্শিনী লেখেন, “মহাভারতের মহাযুদ্ধের মূল কারণ ছিল ধৃতরাষ্ট্রের দুর্যোধনের প্রতি অন্ধ ভালবাসা ও পক্ষপাতিত্ব।” শুধু তাই নয়, রামরাজ্যের পতনের উদাহরণ টেনে তিনি মা সীতার নির্বাসনের প্রসঙ্গও উল্লেখ করেছেন। ববি কন্যার পরিষ্কার বার্তা, কারোর প্রতি অন্ধ আনুগত্যে সুফল মেলে না। সতর্ক করে তিনি লিখেছেন, “চোখে ঠুলি বেঁধে থেকো না, কান দিয়ে দেখো না।”

রাজনৈতিক মহলের মতে, প্রিয়দর্শিনী সরাসরি কারোর নাম না নিলেও এই শোচনীয় পরাজয়ের নেপথ্যে কারণ হিসেবে তুলে ধরেছেন স্বজনপোষণ ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি অন্ধ আনুগত্যকে। ক্ষমতাচ্যুত হওয়ার পর যখন ঘাসফুল শিবিরের অন্দরে অস্তিত্ব সংকট দেখা দিয়েছে, তখন ববি কন্যার এই পোস্ট যেন ক্ষোভের আগুনে ঘি ঢেলেছে। 

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই বঙ্গ রাজনীতির অন্যতম আলোচনার বিষয় ববি ও অভিষেকের শীতল সম্পর্ক। একাধিকবার ফিরহাদকে প্রতিবাদে মুখর হতে দেখা গিয়েছে দলের ‘বয়সসীমা’ বা ‘এক ব্যক্তি এক পদ নীতি’ নিয়ে। তবে এবারের বিধানসভা নির্বাচনে দলের বিশ্রী পরাজয়ের মধ্যেও নিজের গড় কলকাতা বন্দরে জয় পেয়েছেন ফিরহাদ হাকিম। এবারের ভোটে গেরুয়া শিবিরের তরফ থেকে সেই আসনে প্রার্থী করা হয়েছিল রাকেশ সিংকে। 

Releated Posts

আরজি কর মামলা: নির্মল ঘোষ সহ ৩ জনের গ্রেফতারির দাবি তুলল নির্যাতিতার পরিবার

শিয়ালদহ আদালতের দ্বারস্থ হয়ে তৎকালীন বিধায়ক নির্মল ঘোষ সহ ৩ জনের গ্রেফতারির দাবি তুললেন নির্যাতিতার মা, তথা পানিহাটির…

ByByDebojit Mukherjee May 13, 2026

তৃণমূল কর্মীর বাড়ির পাঁচিল থেকে হুমকি চিঠি সহ বোমা

সাতসকালে তৃণমূল কর্মীর বাড়ির পাঁচিল থেকে হুমকি চিঠি সহ বোমাকে ঘিরে চাঞ্চল্য নবদ্বীপ পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে। পুলিশ…

ByByDebojit Mukherjee May 13, 2026

“বাদ যাবে না নাম” অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বড় বার্তা অগ্রিমিত্রার

বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয় অগ্নিমিত্রা পাল বলেন, “যাঁদের নাম বাদ পড়েছে তালিকা থেকে, কিন্তু আবেদন করেছেন ট্রাইব্যুনালে, তাঁরা…

ByByDebojit Mukherjee May 13, 2026

দলবদল করতে চলেছেন মদন মিত্র?

ঠিক তখনই বিজেপি বিধায়ক অর্জুন সিংকে মদন মিত্রের পাশে দাঁড়াতে অনুরোধ করা হয়। তিনি হাসিমুখে এগিয়ে আসেন। পুরোনো…

ByByDebojit Mukherjee May 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top