• Home
  • জেলার খবর
  • “আমি বুলডোজারে বিশ্বাস করি না” যোগীকে পাল্টা মমতার

“আমি বুলডোজারে বিশ্বাস করি না” যোগীকে পাল্টা মমতার

Image

দেবজিৎ মুখার্জি, বীরভূম: ‘রামরাজ্য’ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে পাল্টা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী, তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো, মমতা বন্দ্যোপাধ্যায়। যোগী আদিত্যনাথের বুলডোজার নীতির পাল্টা দেন তিনি। তাঁর বক্তব্য, তিনি বুলডোজারে বিশ্বাস করেন না এবং তিনি সাম্প্রদায়িক রাজনীতি করেন না। 

আজ সিউড়ির ইরিগেশন কলোনির মাঠের জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী মহাশয় কালকেই বলে গিয়েছে, আমি সংবাদমাধ্যমে দেখলাম যে, এখানেও বুলডোজার চলবে উত্তরপ্রদেশের মতো। মানেটা কী?” 

তিনি আরো বলেন, “আমি বুলডোজারে বিশ্বাস করি না। ভালোবাসায়, মানবিকতায় বিশ্বাস করি। আমার ধর্মের নাম মানব ধর্ম। সাম্প্রদায়িক রাজনীতি করি না আমি।” অর্থাৎ নিজের বক্তব্যে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো পরিষ্কার করে দেন যে ঘাসফুল শিবির সকল ধর্মকে একসাথে নিয়ে চলবে।

Releated Posts

ফল ঘোষণার আগে কমিশনের দুটি আলাদা সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা দায়ের

বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করলেন তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান সাংসদ, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও আইনজীবী…

ByByDebojit Mukherjee Apr 30, 2026

জামিন পেলেন আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেল

তাঁকে জামিন দিল দিল্লির পাতিয়ালা হাউজ় কোর্ট। তবে এর বিরোধিতা করেনি ইডি বলে জানা গিয়েছে। 

ByByDebojit Mukherjee Apr 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top