• Home
  • দেশ
  • ট্রাম্পের হুংকারে ধস শেয়ার বাজারে, ব্যাপক পতন সেনসেক্স-নিফটিতে

ট্রাম্পের হুংকারে ধস শেয়ার বাজারে, ব্যাপক পতন সেনসেক্স-নিফটিতে

Image

দেবজিৎ মুখার্জি: এক মাসেরও বেশি সময় ধরে চলা পশ্চিম এশিয়ার যুদ্ধ থামানোর ইঙ্গিত দেওয়া হলেও, তা উড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ২-৩ সপ্তাহে ভয়ংকর হামলার হুঙ্কার দেন। এরপরই ধস নামে শেয়ার বাজারে। সেনসেক্স-নিফটিতে ব্যাপক পতন। চিন্তায় বিনিয়োগকারীরা।

বৃহস্পতিবার বাজার খুলতেই সেনসেক্স ১৫০০ পয়েন্টের বেশি কমে নেমে গিয়েছে ৭১ হাজার ৫৪৬ পয়েন্টে। অন্যদিকে প্রায় ৫০০ পয়েন্ট কমে নিফটি৫০ নেমে গিয়েছে ২২ হাজার ১৮৩ পয়েন্টে। বম্বে স্টক এক্সচেঞ্জে লিস্টেড ফার্মগুলির সম্মিলিত মার্কেট ক্যাপিটাইলাইজেশন কমেছে প্রায় ১০ লক্ষ কোটি টাকা। 

নিফটির সেক্টরাল সূচকগুলির মধ্যে পিএসইউ ব্যাঙ্ক, রিয়েলটি, ব্যাঙ্ক, ক্যাপিটাল মার্কেট, ট্যুরিজ়ম, ফার্মা, অটো, মেটাল, অয়েল অ্যান্ড গ্যাস, এনার্জি, ফিনানশিয়াল সার্ভিসের মতো বেশ কয়েকটি সূচকের পয়েন্ট ২-৩% মধ্যে কমেছে। ০.১৬ শতাংশ পতন হয়েছে নিফটি আইটির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top