দেবজিৎ মুখার্জি: পশ্চিমবঙ্গে চলতি বিধানসভা নির্বাচন নিয়ে শুধু সেই রাজ্যেই আলোচনা চলছে না, বরং তা আলোচনার বিষয় হয়ে উঠেছে জাতীয় স্তরেও। ইতিমধ্যেই একাধিক বিজেপি বিরোধী নেতা বাংলার মুখ্যমন্ত্রী, তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো, মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন জানিয়েছেন। এবার সেই তালিকায় নাম জুড়লো টিভিকে সুপ্রিমো থালাপতি বিজয়ের।
সম্প্রতি, সমাজমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে, সম্ভবত ভোটের প্রচার চলাকালীন কোনও এক সভায়, বিজয়কে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভুয়সী প্রশংসা করতে শোনা গিয়েছে। তাঁর পাশে দাঁড়িয়ে বিজয় দাবি করেন যে কমিশনের সব অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁদের এক হয়ে তাঁর মতোই করতে হবে লড়াই।
সভায় বিজয়কে বলতে শোনা গিয়েছে, “কমিশনের সব অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লড়াই করেছেন কমিশন যা ম্যানুপুলেশন করেছে, তার বিরুদ্ধে। আমাদের সবাইকে তামিলনাড়ুতেও এক হয়ে লড়াই করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো।” অর্থাৎ বিজয় বুঝিয়ে দিয়েছেন তিনি যে লড়াই করছেন তামিলনাড়ুতে, তারও অনুপ্রেরণা মমতা বন্দ্যোপাধ্যায়ই।



By










