দেবজিৎ মুখার্জি: না বড় পর্দায় তেমন দাগ কাটতে পেরেছেন। না সফল হয়েছেন দর্শকদের মনে জায়গা করতে। ‘বর্ডার ২’তে অভিনয় করে প্রশংসার পরিবর্তে ট্রোলের শিকার হয়েছেন বরুণ ধাওয়ান। দেশের সিনেমাপ্রেমীরা তাঁকে শীর্ষ অভিনেতাদের মধ্যে একজন মানতে নারাজ।
এই পরিস্থিতিতে ফের কটাক্ষের শিকার হলেন বরুণ। কী ঘটেছে এবার? বৃহস্পতিবার গভীর রাতে সমাজমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে বাড়ি থেকে স্যান্ডো গেঞ্জি পড়ে বেরিয়ে ছুটে যান গাড়ির উদ্দেশ্যে। গাড়িতে বসে হাত নাড়ান উপস্থিত সকলের উদ্দেশ্যে।
ভিডিওটি ভাইরাল হতেই সমাজমাধ্যমে বইতে শুরু করে নিন্দার বন্যা। কেউ বলছেন, “আপনাকে কি দায়িত্ব দেওয়া হয়েছে দেশের দারিদ্রতা প্রচার করার?”, কেউ বলছেন, “জামা নেই আপনার বাড়িতে?”। কেউ আবার প্রশ্ন করেছেন যে, “কীসের এত তাড়াহুড়ো যে বাড়ি থেকে জামা পড়ে বেরোনোর সময় পাননি?, কেউ বলেছেন, “বেশি সাধারণ দেখানোর চেষ্টা করছেন নিজেকে।” যদিও আবার অনেকে বিষয়টিকে স্বাভাবিকভাবেই দেখেছেন।



By














