• Home
  • জেলার খবর
  • ব্রিগেডের সরকারি অনুষ্ঠানে আমন্ত্রণ মমতা বন্দ্যোপাধ্যায়কে, আসবেন কি তিনি?

ব্রিগেডের সরকারি অনুষ্ঠানে আমন্ত্রণ মমতা বন্দ্যোপাধ্যায়কে, আসবেন কি তিনি?

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: ব্রিগেডের সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানানো হলো আমন্ত্রণ। ১৪ই মার্চ বঙ্গ বিজেপির জনসভা ব্রিগেডে। সেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি। কিন্তু সেদিন রাজনৈতিক মঞ্চের পাশাপাশি জাতীয় সড়ক কেন্দ্রিক এক প্রকল্পের উদ্বোধন করা হবে এক সরকারি মঞ্চ থেকে। সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে তৃণমূল সুপ্রিমোকে।

মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠিয়েছেন কেন্দ্রীয় সড়ক মন্ত্রী নীতিন গড়করি এবং অনুরোধ করেছেন উপস্থিত থাকার জন্য। ঘটনা প্রসঙ্গে এক বিজেপি নেতা দাবি করেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নানা সরকারি প্রকল্পের উদ্বোধনও করেন বাংলায় এবং সেখানে বারবার আমন্ত্রণ জানানো হয় তৃণমূল সুপ্রিমোকে, কিন্তু তিনি আসেন না। তাঁর বক্তব্য, “পশ্চিমবঙ্গে এলে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি উদ্বোধন করেন নানা সরকারি প্রকল্পেরও। আলাদা মঞ্চ তৈরি করা হয় তার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায়কে উপস্থিত থাকার জন্য প্রত্যেকবার আমন্ত্রণ জানানো হয়। কিন্তু তিনি আসেন না।”

এবার দেখার বিষয়টি এবার আমন্ত্রণে সাড়া দেন কিনা মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবারও যে তাঁর উপস্থিত থাকা সম্ভাবনা যে কার্যত একেবারে নেই, তা বলাই বাহুল্য। সেক্ষেত্রে দেখার যে শেষ পর্যন্ত কি হয়। তবে বিজেপির ব্রিগেড কর্মসূচি নিয়ে যে রাজ্য রাজনীতিতে জোড় হইচই পড়েছে, তা না বললেও বোঝা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top