শাহকে জবাব দিতে রায়দীঘিতে সভা অভিষেকের

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: ভোটের হাওয়া বইছে বাংলায়। প্রতিনিয়তই উত্তেজনা বাড়ছে আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে। বিশেষ করে রাজ্যে এসআইআর চালু হওয়ার পর, ভোটকে কেন্দ্র করে আগ্রহ দ্বিগুণ হয়েছে রাজ্যবাসীদের মধ্যে। বর্তমানে এই প্রশ্ন ঘোরাফেরা করছে যে এবার কার দখলে যাবে বাংলার মসনদ? রাজ্যবাসীদের একাংশ মনে করছেন যে এবারও বিপুল আসন নিয়ে বাংলার মসনদে বসবে তৃণমূল কংগ্রেস। আবার অনেকে মনে করছেন যে এবার বাজিমাত করতে পারে বিজেপি। সবমিলিয়ে, এক চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়েছে, গোটা রাজ্যে। 

এমন পরিস্থিতিতে মথুরাপুরে পরিবর্তন যাত্রা সংক্রান্ত সভা থেকে নাম না করে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই আক্রমণের জবাব দিতে পথে নামার সিদ্ধান্ত নিয়েছেন ডায়মন্ড হারবার সাংসদ। আগামী রবিবার, অর্থাৎ ৮ই মার্চ, তিনি রায়দীঘিতে সভা করবেন। শুধু তাই নয়, সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় এটাই যে যেই মাঠে সভা করেছেন অমিত শাহ, সেখানেই সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, এদিন তৃণমূল ও বিজেপি একে অপরকে আক্রমণ করেছে তাদের নিজস্ব কর্মসূচি থেকে। পরিবর্তন যাত্রা সংক্রান্ত সভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নাম না নিয়ে আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তিনি বলেছেন, “বড় ভুল করবেন এবার তৃণমূলকে ভোট দিলে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়, শাসন হবে ভাইপোর।” এখানেই শেষ নয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই অভিযোগ তোলেন যে বাংলার যুবসমাজের কথা ভাবছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, তিনি পরিবারতন্ত্র নিয়েও কটাক্ষ করেন।

অন্যদিকে, নজরুল মঞ্চে ‘তপশিলির সংলাপ’ সমাবেশে বিজেপির পরিবর্তন যাত্রা কর্মসূচিকে খোঁচা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “গতকাল থেকে রথযাত্রা শুরু করেছে জমিদারবাবুরা। এই প্রথম ফেব্রুয়ারিতে রথ দেখছি।” তাঁর সংযোজন, “দেব-দেবীদের রথযাত্রা দেখেছি। এই প্রথম রথযাত্রা দেখছি চোর চোর চিটিংবাজদের।” এরপরই রাজ্যবাসীদের উদ্দেশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা, “৭০ আসন পেয়েই রথ করছে। একবার ভেবে দেখুন আরো ৭০ পেলে কি করত? রথ আপনাদের এলাকা দিয়ে গেলে মাছ, মাংস খাওয়াবেন। অতিথি দেব ভব। মাছ খেতে বারণ করে ওদের নেতারা। কিন্তু আমরা আপ্যায়ন করব অতিথিদের। দাঁড়িয়ে থাকবেন হাতে নিয়ে।”

Releated Posts

আনুষ্ঠানিকভাবে ইতি তৃণমূল সরকারের অধ্যায়, বিধানসভা ভেঙে দেওয়ার বিজ্ঞপ্তি জারি করল রাজ্যপাল

তৃতীয় তৃণমূল কংগ্রেস সরকারের সাংবিধানিক মেয়াদ ছিল ৭ তারিখ অবধি। নিয়ম অনুসারে পুরোনো বিধানসভার কার্যকারিতা আর থাকে না…

ByByDebojit Mukherjee May 7, 2026

মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে নারাজ নিয়ে বিস্ফোরক পোস্ট রামগোপাল ভার্মার

তাঁর দাবি, অনেক বছরের রাজনৈতিক অভিজ্ঞতা সত্ত্বেও এমন অবস্থান তাঁর কাছে অবাক করা বিষয়। তিনি মনে করেন যে…

ByByDebojit Mukherjee May 7, 2026

শুরু হয়েছে রাজ্যের নানা হলে ‘দ্যা বেঙ্গল ফাইলস’ দেখানোর পরিকল্পনা

টানা বিতর্ক ও আইনি জটিলতা অতিক্রম করে অবশেষে রাজ্যের প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তির পথে এগোলো। শহরের পাশাপাশি জেলার বহু…

ByByDebojit Mukherjee May 7, 2026

চন্দ্রনাথের হত্যা নিয়ে মতামত জানালেন রুদ্রনীল-অগ্নিমিত্রা

ঘটনাটি নিয়ে বিস্ফোরক বক্তব্য তুলে ধরেন বিজেপি নেতা, তথা বিশিষ্ট অভিনেতা রুদ্রনীল ঘোষ। সমাজমাধ্যমে তিনি দাবি করেন যে…

ByByDebojit Mukherjee May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top